সাতসকালে চাঞ্চল্য রাজাবাজারে, গলায় ফাঁস লাগিয়ে বহুতল থেকে ঝাঁপ যুবকের

নিজস্ব প্রতিবেদন: সাতসকালে তুমুল উত্তেজনা ছড়াল রাজাবাজারে। নির্মীয়মান এক বহুতল থেকে গলায় ফাঁস লাগিয়ে ঝুলতে দেখা গেল এক যুবককে। রাস্তার মোড়ে প্রকাশ্যে এমন এক দৃশ্য দেখে চমকে ওঠেন এলাকার মানুষজন।

আরও পড়ুন-৬১ দিন পর আজ থেকে সকলের জন্য চালু হল Metro, তবে মানতে হচ্ছে এই নিয়মগুলো

স্থানীয় সূত্রে খবর, মৃত যুবকের নাম রামিজ রাজা(৪৫)। এর আগেও তিনি আত্মহত্যার চেষ্টা করেছিলেন বলে দাবি এলাকার মানুষদের। আদতে নারকেলডাঙার বাসিন্দা রামিজ আজ সকালে ওই নির্মীয়মান ভবনের ছাদে ওঠার চেষ্টা করেন। কিন্তু তখন তাকে আটকে দেওয়া হয়।

আরও পড়ুন-নিয়মকে বুড়ো আঙুল দেখিয়ে দেদার Party, শহরের আরও এক হোটেলের বিরুদ্ধে অভিযোগ

এদিকে, সকালের আটকে দেওয়ার পর কোনও এক ফাঁকে সে ফের ঢুকে পড়ে ওই ভবনে।  তারপর ছাদে উঠে গলায় ফাঁস দিয়ে ঝাঁপ দিয়ে দেয়। সকাল দশটা নাগাদ ওই ভবন থেকে দেহটি ঝুলতে দেখেন স্থানীয় লোকজন। পরে দমকল এসে দেহ উদ্ধার করে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

কোন পথে টাকা পৌঁছাত JMB জঙ্গিদের হাতে? লিঙ্কম্যান রাহুলকে জেরায় মিলল সূত্র

Fri Jul 16 , 2021
জেরা করল কলকাতা পুলিসের STF। Source link

Breaking News

Recent Posts