হঠাৎ প্রাক্তন, ক্ষণিকে বর্তমান- যুব মোর্চার সভাপতি পদ নিয়ে ফের ডিগবাজি Saumitra-র

নিজস্ব প্রতিবেদন: আরও একবার ডিগবাজি খেলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। গত কয়েকদিন শোনা যাচ্ছিল, সৌমিত্রকে আর যুব মোর্চার সভাপতি পদে রাখা হচ্ছে না। শনিবার নিজের টুইটার বায়োতে যুব মোর্চার সভাপতির আগে ‘প্রাক্তন’ লিখে দিলেন। তবে ঘণ্টাখানেক মধ্যেই সরিয়ে দিলেন ওই শব্দ। 

অতিসম্প্রতি ফেসবুকে যুব মোর্চার সভাপতির পদ ছাড়ার কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ (Saumitra Khan)। ফেসবুক লাইভে এসে শুভেন্দু অধিকারী ও দিলীপ ঘোষকে একহাত নিয়েছিলেন। ঠিক সাড়ে ৫ ঘণ্টা পরে রাতে ফেসবুকেই জানিয়ে দিলেন,’বিএল সন্তোষের অনুরোধ রেখে ইস্তফা প্রত্যাহার করে নিচ্ছি।’ তার আগে গতবছর অক্টোবরেও যুব মোর্চার সভাপতি পদ ছাড়ার কথা দলের হোয়াটসঅ্যাপ গ্রুপে লিখেছিলেন। কয়েক ঘণ্টা পর দুপুরেই ফিরে উল্টো সুর সৌমিত্রর। শনিবার একই কাণ্ড ঘটালেন টুইটারে। বায়োতে যুব মোর্চার সভাপতির আগে জুড়লেন ‘প্রাক্তন’। ইংরেজি বানানবিধি অনুযায়ী এ ‘প্রাক্তন’ সেই প্রাক্তন নয়। যাই হোক, জল্পনা ছড়ায় তাহলে কি যুব মোর্চার সভাপতি পদ ছেড়ে দিলেন সৌমিত্র (Saumitra Khan)? বিশেষ করে গত কয়েক দিন ধরে তুঙ্গে উঠেছে জল্পনা, সৌমিত্রকে আর সভাপতি পদে রাখা হচ্ছে না। কিন্তু দেখা গেল সৌমিত্র আছেন সৌমিত্রতেই। কয়েক ঘণ্টায় ডিগবাজি! টুইটারের বায়ো থেকে ‘প্রাক্তন’ সরালেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ। 


                       
সূত্রের খবর, সোমবার দিল্লিতে জেপি নাড্ডার সঙ্গে বৈঠকে সৌমিত্র-র প্রসঙ্গ টেনে এনেছিলেন দিলীপ ঘোষ। দলীয় অনুশাসন মানছেন না বলে অভিযোগ করেছেন। শুক্রবার নাড্ডার কাছে হাজির হন সৌমিত্র। পরদিন কিছুক্ষণের জন্যে তাঁর হঠাৎ ‘প্রাক্তন’, আবার প্রাক্তন থেকে বর্তমান হয়ে ওঠায় তৈরি হয়েছে নানা জল্পনা। Zee ২৪ ঘণ্টার তরফে ফোন করা হয়েছিল সৌমিত্রকে। তবে ফোনে তাঁকে পাওয়া যায়নি। 

আরও পড়ুন- তৃতীয় ঢেউ আসতে দিলে চলবে না, স্বাস্থ্যমন্ত্রককে লক্ষ্য বেঁধে দিলেন PM Modi

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘প্রয়োজনের তুলনায় ৫০% কম টিকা মিলছে’, কেন্দ্রের বিরুদ্ধে ফের সরব Firhad

Sat Jul 17 , 2021
নিজস্ব প্রতিবেদন: ‘পর্যান্ত পরিমাণে টিকা মিলছে না’। ফের কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়ালেন কলকাতা কর্পোরেশনের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, প্রয়োজনের তুলনায় ৫০ শতাংশ টিকা পাচ্ছে কলকাতা। করোনার টিকা নিয়ে একাধিকবার কেন্দ্রের বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টিকা বণ্টন নিয়ে পক্ষপাতিত্বের অভিযোগ করেছেন তিনি। এবার কার্যত সেই একই […]

Breaking News

Recent Posts