গল্ফগ্রিনে বাড়ি ছাদ থেকে ঝাঁপ বৃদ্ধার, রাস্তায় মিলল রক্তাক্ত দেহ

নিজস্ব প্রতিবেদন: নেপথ্যে কি মানসিক অবসাদ? গল্ফগ্রিনে বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন বৃদ্ধা। ঘটনাকে কেন্দ্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। তদন্তে নেমেছে পুলিস।

স্থানীয় সূত্রে খবর, মৃতার নাম বিনীতা মুখোপাধ্যায়। চাকরিজীবী ছেলে স্ত্রীকে নিয়ে থাকেন লখনউয়ে। গল্ফগ্রিনের রাসা রোডে বাড়িতে একাই থাকতেন ষাটোর্ধ্ব ওই বৃদ্ধা। ঘড়িতে তখন সাড়ে দশটা। এদিন সকালে আচমকাই ভারী কিছু পড়ার শব্দ পান প্রতিবেশীরা। বাইরে বেরিয়ে দেখেন, বাড়ির সামনে রাস্তায় রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে বিনীতা! সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় গল্ফগ্রিন থানায়। মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিস।

আরও পড়ুন:‘তোমাকে পছন্দ, সঙ্গম করতে চাই’ তৃণমূল নেতা ঘনিষ্ঠের বিরুদ্ধে অভিযোগ তরুণীর

কীভাবে এই ঘটনা ঘটল? প্রাথমিক তদন্তে পুলিসের অনুমান, বাড়ির ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন ওই বৃদ্ধা। সেক্ষেত্রে ঘটনাটি ঘটেছে পুজোর শেষ হওয়ার পরে। কিন্তু কেন? মানসিক অবসাদ? খতিয়ে দেখছে পুলিস। সকালে বাড়িতে কেউ এসেছিল কিনা, সে খোঁজও নেওয়ার চেষ্টা চলছে।

আরও পড়ুন: গল্ফগ্রিনে বন্ধুর জন্মদিনের পার্টিতে গিয়ে রহস্য মৃত্যু যুবকের

(Zee 24 Ghanta App: দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Covid-19: Ireland's top medical officers targeted by abusive calls

Sun Jul 18 , 2021
Gardaí are investigating reports of abusive calls to Ireland’s chief medical officer and his deputy. Source link

Breaking News

Recent Posts