BJP-র সাংগঠনিক বৈঠকে উত্তেজনা-হাতাহাতি! হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু যুবনেতার

নিজস্ব প্রতিবেদন: সাংগঠনিক বৈঠকে তুমুল উত্তেজনা, হাতাহাতি! বৈঠক থেকে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন যুবনেতা। এবং শেষপর্যন্ত মারা গেলেন! মর্মান্তিক ঘটনাটি ঘটেছে হেস্টিংসে বিজেপি কার্যালয়ে। 

বিজেপি সূত্রে খবর, এদিন হেস্টিংসে দলের কার্যালয়ে সংগঠনের তিন জেলার নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসেছিলেন যুবমোর্চার রাজ্য নেতারা। এই বৈঠকে যোগ দিয়েছিলেন রাজু সরকারও। যুবমোর্চার অত্যন্ত পরিচিত নেতা তিনি। যখন বিজেপিতে ছিলেন, তখন মুকুল রায়ের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন রাজু। ইদানিং দলের অন্যতম প্রথমসারির নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সখ্যতা তৈরি হয়েছিল তাঁর।

আরও পড়ুন: দিল্লিতে আচমকাই মুকুলের বাড়িতে সুনীল মণ্ডল, জোর জল্পনা রাজনৈতিক মহলে

কীভাবে এমন মর্মান্তিক ঘটনা ঘটল? গেরুয়াশিবিরের অন্দরের খবর, যুবমোর্চার বৈঠকে ডায়েরি চাওয়াকে কেন্দ্র করে গন্ডগোলের সূত্রপাত। উত্তেজনার মাঝে অসুস্থ বোধ করেন রাজু। বৈঠক ছেড়ে বেরিয়ে যান তিনি। কিছুক্ষণ পর অবশ্য় সিড়ি দিয়ে চারতলায় ওঠে ফের যোগ দেন বৈঠকে। এরপর দ্বিতীয়বার যখন বৈঠক থেকে বেরিয়ে যান, তখন সিড়িতেই অসুস্থ হয়ে পড়েন বিজেপির ওই যুবনেতা। তাঁকে প্রথমে নিয়ে যাওয়া হয় এসএসকেএম হাসপাতালে, কিন্তু সেখানে ভর্তি করা যায়নি। শেষপর্যন্ত বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে মারা যান রাজু সরকার।

আরও পড়ুন: Pegasus কাণ্ডে বিচারবিভাগীয় তদন্ত কমিশন গঠন, ৬ মাসের মধ্যে রিপোর্ট তলব নবান্নের

বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এখন দিল্লিতে। ফোনে জি ২৪ ঘণ্টাকে ফোনে তিনি জানালেন, ‘বৈঠকে গন্ডগোল বা উত্তেজনা খবর নেই। কথা কাটাকাটি হয়েছিল। হার্ট অ্যাটাকে মারা গিয়েছে’। জানা গিয়েছে, যথেষ্ট ভারী চেহারা ছিল রাজু সরকারের। হাই ব্লাড পেসারের রোগী ছিলেন তিনি। বিজেপি নেতাদের অনেকেই মনে করছে, সিড়ি দিয়ে চারতলার ওঠার ধকলটা সহ্য করতে পারেননি। যুবনেতার মৃত্যু খবর পেয়ে হাসপাতালে যান যুবমোর্চার রাজ্য সম্পাদক সৌমিত্র খাঁ, প্রতাপ বন্দ্যোপাধ্য়ায়, জয়প্রকাশ মজুমদারের মতো রাজ্য বিজেপির প্রথমসারির নেতারা।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

AKO Caine Prize: Meron Hadero named first Ethiopian winner

Mon Jul 26 , 2021
“With The Street Sweep, he has that threat looming. He’s facing losing his ancestral home, and that’s the real driver of the story that makes him take charge and try to re-write that outcome that seems kind of inevitable,” Hadero told BBC Focus on Africa. Source link

Breaking News

Recent Posts