India China Border News Live Updates: Inda vs China ভারত-চিন মুখোমুখি LIVE: আজ লেহ সফরে বিপিন রাওয়াত – India China: Gen Bipin Rawat To Reach Border Today Amid Disengagement Talks With China

হাইলাইটস

  • আজ, শুক্রবার লাদাখ সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর।
  • যাওয়ার কথা ছিল সেনাপ্রধানেরও। কিন্তু, শেষ মুহূর্তে সফর স্থগিত করা হয়।
  • বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়, সফরের নতুন দিন ঠিক হলে জানিয়ে দেওয়া হবে।

এই সময় ডিজিটাল ডেস্ক: আজ, শুক্রবার লাদাখ সফরে যাওয়ার কথা ছিল প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং-এর। যাওয়ার কথা ছিল সেনাপ্রধানেরও। কিন্তু, শেষ মুহূর্তে সফর স্থগিত করা হয়। বৃহস্পতিবার প্রতিরক্ষা মন্ত্রক সূত্রে জানানো হয়, সফরের নতুন দিন ঠিক হলে জানিয়ে দেওয়া হবে। চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত অবশ্য আজ লেহ-তে যাচ্ছেন। কোর কম্যান্ডার ও অন্যদের সঙ্গে তাঁর বৈঠক করার কথা।

—লেহ-তে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ভারত ও চিনের সেনাদের মধ্যে ১৫ জুনের সংঘর্ষ ও তাতে ২০ ভারতীয় জওয়ানের মৃত্যুর ঘটনার পর এই প্রথম তিনি ওই এলাকায় পরিদর্শনে গেলেন। চিনকে যোগ্য জবাব দিয়েছে ভারতীয় বাহিনী।

—শুক্রবার ১১,০০০ ফিট উচ্চতায় লেহ-তে গিয়ে ভারতীয় সেনাবাহিনী, বায়ুসেনা ও ITBP জওয়ানদের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। এরপর গলওয়ানে জখম সৈনিকদের সঙ্গে তাঁর দেখা করার কথা।

—এ দিন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল বিপিন রাওয়াত ও নর্দার্ন আর্মি কমান্ডারের আধিকারিক লেফটেন্যান্ট জেনারেল ওয়াইকে যোশি এবং লেফটেন্যান্ট জেনারেল হরিন্দর সিং-এর সঙ্গে লাদাখের সুরক্ষা ও নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখবেন নরেন্দ্র মোদী।

—শেষ মুহূর্তে রাজনাথের সফর স্থগিতের নেপথ্যে নয়াদিল্লির কৌশল দেখছে ওয়াকিবহাল মহল। তাদের বক্তব্য, দুই বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল স্তরের আলোচনায় বড় ধরনের সাফল্য মেলেনি সে কথা ঠিক, কিন্তু, পরিস্থিতির নতুন করে অবনতিও হয়নি।

—পূর্ব লাদাখে এখন অনেকটাই স্থিতাবস্থা রয়েছে। এহেন পরিস্থিতিতে ভারত সরকারের শীর্ষ স্থানীয় মন্ত্রী যদি লাদাখের ফরোয়ার্ড পোস্টগুলিতে যান, সেক্ষেত্রে নতুন করে দু’দেশের মধ্যে স্নায়ুযুদ্ধ বেধে যেতে পারে। আলোচনা থেকে পিছু হঠার নতুন অজুহাত চলে যেতে পারে লাল ফৌজের হাতে। বর্তমান পরিস্থিতিতে যা একেবারেই কাম্য নয়। মূলত চিনকে আরও কিছুটা সময় দিতেই প্রতিরক্ষামন্ত্রী সফর স্থগিত করেছেন বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যে সম্ভাবনা আরও জোরাল হয়েছে এদিন বিদেশ সচিব অনুরাগ শ্রীবাস্তবের কথায়। তিনি বলেছেন, ‘আমাদের আশা, দ্বিপাক্ষিক সমঝোতা মেনে সীমান্তে শান্তি ফেরানোর যাবতীয় উদ্যোগ চিন নেবে।’

—পূর্ব লাদাখের বর্তমান অচলাবস্থার কারণ, ভারতীয় সেনার টহলদারি নিয়ে চিনের আপত্তি। প্যাংগং লেকের ফিঙ্গার ৪ থেকে ফিঙ্গার ৮ পর্যন্ত এলাকায় ভারতীয় সেনাকে টহলদারি করতে দিতে নারাজ লাল ফৌজ। অথচ, এটা ভারতেরই এলাকা এবং দরবুক থেকে দৌলত বেগ ওল্ডি পর্যন্ত তৈরি রাস্তার উপরে নজর রাখতে হলে এই টহলদারি খুবই গুরুত্বপূর্ণ। একাধিক সূত্রের দাবি, গলওয়ানে সংঘাতের পর থেকে এই এলাকায় টহলদারি শুরু করা যায়নি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Reserve Bank of India - Press Releases

Fri Jul 3 , 2020
The results of the auctions of 5.09% Government Stock, 2022 (Re-Issue), 5.79% Government Stock, 2030 (Re-Issue), GOI Floating Rate Bond, 2033 (Re-Issue) and 7.19% Government Stock, 2060 (Re-Issue) held on July 03, 2020 are: Auction Results 5.09% Government Stock 2022* 5.79% Government Stock 2030 GOI FLOATING RATE BOND 2033 7.19% […]

You May Like

Breaking News

Recent Posts