ভাইরাল তরুণীর অর্ধনগ্ন ভিডিও! গ্রেফতার মহিলা-সহ ২

নিজস্ব প্রতিবেদন: রাজ কুন্দ্রার পর্নজালের ছায়া এবার কলকাতায়। নিউটাউনে তরুণীর অশ্লীল ভিডিও ভাইরালকাণ্ডে মহিলা-সহ ২ জনকে গ্রেফতার করল পুলিস। দমদমে ধরা পড়ল অভিযুক্তরা।

ঘটনার সূত্রপাত দিন তিনেক আগে। সোশ্যাল মিডিয়ায় অশ্লীল ছবি ও ভিডিও ভাইরাল হওয়ার পর পুলিসের দ্বারস্থ হন নিউটাউনের ২ তরুণী। একজনের অভিযোগ, শাড়ি বিজ্ঞাপনের নাম করে বালিগঞ্জে নিয়ে গিয়ে জোর করে তাঁর অশ্লীল ভিডিও শুট করা হয়েছে। আর নিউটাউনেরই একটি তিন তারা হোটেলে নাকি পর্ণোগ্রাফি শুটিং করতে বাধ্য করা হয়েছে অপরজনকে। সেই ঘটনার তদন্তে নেমে নন্দিতা দত্ত ও মৈনাক ঘোষ নামে ২ জনকে গ্রেফতার করল পুলিস। নন্দিতার বাড়ি দমদমে, আর মৈনাক টালিগঞ্জের নাকতলার বাসিন্দা বলে জানা গিয়েছে। 

আরও পড়ুন: Kasba Dress Code Case: শুরু বিভাগীয় তদন্ত, শাস্তির মুখে কনস্টেবল ও সিভিক ভলান্টিয়ার

নিউটাউন পর্ণকাণ্ডের ধৃতদের ভূমিকা কী? অভিযোগকারী এক তরুণী জি ২৪ ঘণ্টাকে জানিয়েছেন, ‘নিউটাউনের হোটেলে নন্দিতা ও মৈনাকে তত্ত্বাবধানে চলত পর্ন ছবির শুটিং! তাকে রীতিমতো ভয় দেখিয়ে শুট করতে বাধ্য করেছিল ওই দু’জন। বলা হয়েছিল, ওই ভিডিওগুলি বিদেশি অ্যাপে আপলোড করা হবে’। তারপর? অভিযোগকারীর দাবি, ‘অর্ধনগ্ন ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার ফের নন্দিতা ও মৈনাক যোগাযোগ করেছিলেন। থানার অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দিয়েছিলেন। তখন ফের হুমকি দিয়ে অভিযুক্তরা’। শেষপর্যন্ত মৈনাক ও নন্দিতা গ্রেফতার হওয়ায় খুশি অভিযোগকারী তরুণী।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Ethiopia's Tigray crisis: Fighting escalates despite ceasefire

Thu Jul 29 , 2021
Forces in Amhara are battling rebels on three fronts along the border with Tigray, officials say. Source link

Breaking News

Recent Posts