— ওডিশায় নতুন করে ১১২ জনের শরীরে মিলল করোনা সংক্রমণ।
— মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৯৭ হাজার।
— মুম্বই পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ২০২৮।
— অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী পেমা খান্ডু জানিয়েছেন, ১২ জুন পর্যন্ত রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩। সুস্থ হয়ে উঠেছেন ৪ জন। কোনও মৃত্যুর খবর নেই।
— ঝাড়খণ্ডে নতুন করে ৪৮ জনের শরীরে পাওয়া গেছে করোনা সংক্রমণ। রাজ্যে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে ১৫৯৯। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৮ জনের।
— সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, বৃহস্পতিবার রাত ৯.২০ মিনিট পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২.৮৯ লক্ষ। মৃত্যু হয়েছে ৮,৪৮৫ জনের। সংক্রামিতের সংখ্যায় চারে উঠে এসেছে ভারত।
— এদিন রাতের সর্বশেষ রিপোর্ট বলছে, ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ২,৯৮,২৮৩। মৃত্যু হয়েছে ৮.৫০১ জনের। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ৩৯৪ জন। একই সময়ে ১১ হাজার ১২৮ জনের টেস্ট পজিটিভ এসেছে। অ্যাক্টিভ আক্রান্তের সংখ্যা ১ লক্ষ ৪২ হাজার ৮১০।