‘মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব…’, বাবুলের ইস্তফার ঘোষণায় Dilip

নিজস্ব প্রতিবেদন: ফেসবুকে রাজনীতি ছাড়ার কথা ঘোষণা করেছেন বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। জানিয়ে দিয়েছেন, সাংসদ পদ থেকেও ইস্তফা দিচ্ছেন। এনিয়ে সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো অস্বস্তিতে পড়লেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। বললেন,’অন্য কোনও প্রশ্ন থাকলে করুন, না হলে আমি প্রেস কনফারেন্স ছাড়ছি।’ তার আগে বিজেপির রাজ্য সভাপতি প্রতিক্রিয়া দেন,’আমি কারও ফেসবুক, টুইটার দেখি না।’

বাবুলের ফেসবুক পোস্টের অব্যবহিত পরেই সাংবাদিক বৈঠকে বসেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। সেখানেই তাঁকে আসানসোলের সাংসদের ফেসবুক পোস্ট সংক্রান্ত প্রশ্ন করা হয়। দিলীপ বলেন,’কে কোথায় যাচ্ছেন, কী করছেন, আমি কী করে বলব! এটা ওঁর ব্যক্তিগত ব্যাপার। কে রাজনীতি করবে, কখন করবে, কখন ছাড়বে, এই অধিকার প্রত্যেকের আছে।’

ফেসবুকে ঘোষণা করলেই ইস্তফা দেওয়া নয়, তাও বোঝানোর চেষ্টা করেন দিলীপ (Dilip Ghosh)। তাঁর কথায়,’উনি কি ইস্তফা দিয়েছেন? মাসির গোঁফ হলে মেসো না মাসি বলব, আগে গোঁফ তো বেরোক। উনি এখনও লোকসভায় আছেন। করলে করবেন। এরকম খবর রোজ আসে।’ এরপরই দিলীপ বলে ওঠেন,’অন্য কোনও প্রশ্ন থাকলে করুন, না হলে আমি প্রেস কনফারেন্স ছাড়ছি।’

বিজেপির রাজ্য সভাপতির প্রতিক্রিয়ার পর ফেসবুক পোস্টেই নতুন সংযোজন করেন বাবুল (Babul Supriyo)। তিনি লেখেন, ‘হ্যাঁ আমি সাংসদ পদ থেকে ইস্তফা দিচ্ছি।’ 

আরও পড়ুন- মন্ত্রিত্ব থেকে দলে মতান্তর- রাজনীতি-ত্যাগের ঘোষণা করে কী লিখলেন Babul? পড়ে নিন

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

শিয়ালদহে মেট্রো স্টেশন, শুরু ট্রায়াল রান

Sat Jul 31 , 2021
নিজস্ব প্রতিবেদন: ধাপে ধাপে এগোচ্ছে ইস্ট-ওয়েস্ট মেট্রো। প্রকল্পের কাজ চলছে জোরকদমে। সল্টলেক সেক্টর ৬ থেকে এবার শিয়ালদহ পর্যন্ত পরীক্ষামূলকভাবে ছুটল মেট্রো। সওয়ার হলেন মেট্রো রেলের জিএম স্বয়ং। কালীপুজোর আগে কিংবা পরেই এই স্ট্রেশনটি চালু হতে যেতে পারে। কলকাতায় ইস্ট-ওয়েস্ট মেট্রোপথের একাংশ ইতিমধ্যেই পরিষেবা চালু হয়ে গিয়েছে। সল্টলেক সেক্টর ৫ থেকে […]

Breaking News

Recent Posts