উত্তর দমদমে Shootout, গুলিবিদ্ধ হয়ে এক রূপান্তরকামীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদন: উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডে শুটআউট। গুলিবিদ্ধ হয়ে রূপান্তরকামী সমাজের এক প্রতিনিধির মৃত্যু। মৃতার নাম সুমনা ধর। গুলি চালানোর ঘটনা ঘিরে এলাকায় উত্তেজনা তুঙ্গে।

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে উত্তর দমদম পুরসভার ৩ নম্বর ওয়ার্ডের ছোট ফিঙ্গা সাবিত্রী পল্লি এলাকায়। সন্ধ্যার দিকে অটো থেকে মেনে বাড়ির দিকে যাচ্ছিলেন তিনি। হঠাৎই বাইকে করে একদল দুষ্কৃতী এসে তাঁকে লক্ষ্য করে গুলি চালায়। সেখানেই লুটিয়ে পড়েন সুমনা ধর। এরপর স্থানীয়রা তাঁকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আরও পড়ুন: Babul-এর ইস্তফা ‘নাটক’! প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রীকে তোপ Kunal Ghosh-এর

আরও পড়ুন: Gopal Chandra Bhattacharya: বাঙালির তন্নিষ্ঠ বিজ্ঞানসাধনার অন্যতম বিশিষ্ট মুখ

ঘটনাকে ঘিরে এলাকায় উত্তেজনা তুঙ্গে। বর্তমানে বৃষ্টির কারণে বাড়ির বাইরে তেমন কেউ বের হচ্ছেন না। রাস্তাঘাট অনেকটাই ফাঁকা। এই অবস্থায় কারা গুলি চালাল, তা নিয়ে ধন্দ রয়েছে। ইতিমধ্যে ঘটনাস্থলে গিয়েছে নিমতা থানার পুলিস। তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাংলার পরিস্থিতি কেমন? এবার Modi-র দরবারে সেই কথাই বলবেন রাজ্যের BJP সাংসদরা

Sun Aug 1 , 2021
নিজস্ব প্রতিবেদন: ২ মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর থেকেই ‘ভোট পরবর্তী অশান্তি’র অভিযোগে সরব বিজেপি। এই ইস্য়ুতে একাধিকবার দিল্লির শীর্ষ নেতৃত্বের কাছে অভিযোগ জানিয়েছেন শুভেন্দু অধিকারী-দিলীপ ঘোষরা। প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রীরও দ্বারস্থ হয়েছেন তাঁরা। এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে আক্রমণের ঝাঁজ আরও বাড়াতে চলেছে গেরুয়া শিবির। বর্তমানে বাংলার পরিস্থিতি কেমন? সেই বিষয়ে […]

Breaking News

Recent Posts