কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান থাকছেন Suvendu-ই, হাইকোর্টের নির্দেশে বাতিল অনাস্থা বৈঠক

নিজস্ব প্রতিবেদন: কাঁথি সমবায় ব্যাঙ্কের (Contai Co-Operative Bank) মামলায় আপাতত স্বস্তি পেলেন শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। চেয়ারম্যান পদে থাকছেন বিরোধী দলনেতাই। তাঁর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনার জন্য যে বৈঠক ডাকা হয়েছিল সোমবার তা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)। এ দিন বিচারপতি শম্পা সরকার জানান, বৈঠক ডাকায় পদ্ধতিগত ত্রুটি রয়েছে। ফলত কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান পদে আপাতত বহাল থাকছেন শুভেন্দুই।

কাঁথি সমবায় ব্যাঙ্কের (Contai Co-Operative Bank) চেয়ারম্যান পদ থেকে শুভেন্দুকে (Suvendu Adhikari) সরাতে বৈঠক ডেকেছিলেন পরিচালন বোর্ডে থাকা কয়েকজন পরিচালক। মঙ্গলবার ওই বৈঠকটি হওয়ার কথা ছিল। বৈঠক নিয়ে আপত্তি তুলে  হাইকোর্টে (Calcutta High Court) মামলা করেন শুভেন্দু অধিকারী। পূর্ববর্তী একটি মামলার উল্লেখ করে আবেদনে বলা হয়, আদালতের নির্দেশ অমান্য করে কীভাবে ওই বৈঠক ডাকা হয়েছে। এ দিন বিচারপতি শম্পা সরকার জানিয়ে দেন, চেয়ারম্যানের অপসারণ চেয়ে এই ধরনের বৈঠক ডাকা যায় না। নির্দিষ্ট কারণ উল্লেখ থাকতে হয়। তথ্য-প্রমাণও থাকা দরকার। এক্ষেত্রে কোনও নিয়মই মানা হয়নি। এর পরই বৈঠক বাতিলের নির্দেশ দেন বিচারপতি সরকার। 

এর আগে কাঁথি সমবায় ব্যাঙ্কের (Suvendu Adhikari) বিশেষ অডিটের নির্দেশ দিয়েছিল রাজ্য সরকার। গত মাসে রাজ্য সরকারের ওই নির্দেশের উপর স্থগিতাদেশ জারি করে হাইকোর্ট  (Calcutta High Court)। আদালত জানিয়েছিল, রিজার্ভ ব্যাঙ্ককে নিয়মিত অডিটের রিপোর্ট পাঠায় ব্যাঙ্ক। কোনও আর্থিক গরমিলের প্রমাণ মেলেনি। ফলে এখনই স্পেশাল অডিটের দরকার নেই। ফলে কাঁথি সমবায় ব্যাঙ্কের চেয়ারম্যান হিসেবে জোড়া স্বস্তি পেলেন বিরোধী দলনেতা। 

আরও পড়ুন- ত্রিপুরায় বিকল্প TMC-ই, CPM ও Congress নেতা-কর্মীদের আসার আহ্বান Abhishek-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)
 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

West faces dilemmas over tanker attack

Mon Aug 2 , 2021
Iran’s Ambassador to the UK, Mohsen Baharvand, was summoned to the Foreign Office to be told his country must immediately cease actions that threaten international shipping. Iran has issued an angry denial, demanding to see proof of its alleged complicity in the attack. Its foreign ministry has issued its own […]

Breaking News

Recent Posts