পুজোর ছুটির পর একদিন অন্তর স্কুল-কলেজ খোলার ভাবনা, জানালেন Mamata

নিজস্ব প্রতিবেদন: পুজোর পরে একদিন অন্তর স্কুল-কলেজ খোলা নিয়ে শুরু হয়েছে ভাবনাচিন্তা। বৃহস্পতিবার নবান্নে সাংবাদিক বৈঠকে একথা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

এ দিন নবান্নে ‘গ্লোবাল অ্যাডভাইজারি কমিটি’র সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে ছিলেন কমিটির সদস্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। সাংবাদিক বৈঠকে তিনি বলেন,’মুখ্যমন্ত্রী বলেছেন স্কুল-কলেজ নিয়ে ভাবনা শুরু হয়েছে। স্কুল খোলা হবে।’ তাঁর কথা ধরে মমতা জানান,’পুজোর ছুটির পর চেষ্টা করব একদিন অন্তর যাতে স্কুল-কলেজ খোলা যায়।’ পুজোর পর কোন শ্রেণির পড়ুয়াদের ক্লাস শুরু হবে? সাংবাদিকদের প্রশ্নে মমতা জানান,’শিশু ভূমিষ্ঠ হওয়ার আগে আপনারা অন্নপ্রাশনের কথা ভাবতে শুরু করেছেন।’           

গতবছর মার্চ থেকে বন্ধ স্কুল-কলেজ। অনলাইনেই চলছে পড়াশুনো। চলতি বছর মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও দুই দিল্লি বোর্ডের দশম ও দ্বাদশের পরীক্ষা বাতিল হয়েছে। তবে দ্বিতীয় ঢেউয়ের সংক্রমণ অনেকখানি কমায় কোভিড বিধি মেনে ইতিমধ্যেই শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নিয়েছে পঞ্জাব, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, বিহার ও উত্তরপ্রদেশ।      

আরও পড়ুন- BJP শাসিত রাজ্যগুলি বেশি টিকা পাচ্ছে, নীরব দর্শক হয়ে থাকব না, Modi-কে চিঠি Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

'স্বাস্থ্য ব্যবস্থা কি ভেঙে ফেলতে চান'? রাজ্যের কাছে রিপোর্ট তলব হাইকোর্টের

Thu Aug 5 , 2021
নিজস্ব প্রতিবেদন: বাংলার জন্য পর্যাপ্ত টিকা চেয়ে যেদিন ফের প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী, সেদিন কোভিড মামলায় হাইকোর্টের প্রশ্ন মুখে পড়ল রাজ্য। আদালত জানতে চাইল, ‘আপনারা কি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে ফেলতে চান’? ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দালের মন্তব্য, ‘অতিমারীর সময়ে কোনও গাফিলতির বরদাস্ত করা হবে না’। কোভিড যোদ্ধারা কেন এখনও ক্ষতিপূরণ […]

Breaking News

Recent Posts