মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজোপাঠ জগন্নাথ দ্বৈতাপতির

নিজস্ব প্রতিবেদন: মুখ্যমন্ত্রীর বাড়িতে পুরীর মন্দিরের প্রধান সেবাইত জগন্নাথ দ্বৈতাপতি। হোম-যজ্ঞ-পুজো পাঠ করলেন তিনি। নিজের ফেসবুক ভিডিও পোস্ট করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যাপশনে লিখেছেন, ‘বাড়িতে জগন্নাথ দয়িতাপতি কর্তৃক আরাধনা’।

একুশের ভোটে বিপুল জয়। তৃতীয়বারের জন্য ফের বাংলার মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার লক্ষ্য, ২০২৪। জাতীয় রাজনীতিতে এখন কার্যত মোদী বিরোধী মুখ হয়ে উঠেছেন মমতাই। ত্রিপুরায় তৃণমূল-বিজেপি দ্বন্দ্বে যখন রাজনৈতিক উত্তাপ চড়ছে, তখন কালীঘাটে নিজের বাড়িতে পুজোর আয়োজন করলেন তিনি। মুখ্যমন্ত্রীর বাড়িতে ‘আরাধনা’ করলেন জগন্নাথ দয়িতাপতি।

 

স্রেফ পরিবারের সদস্যরা বা ঘনিষ্টরাই নন, এই পুজো চলাকালীন মুখ্যমন্ত্রী নিজেও বসেছিলেন। প্রতিবছর যথেষ্ট ধুমধাম করে কালিপুজো হয়। বছরে দু’বার বাড়িতে জগন্নাথের পুজোও করেন মমতা। বস্তুত, যেদিন একুশের বিধানসভা ভোটে নির্ঘণ্ট ঘোষণা হয়, সেদিন সকালেও কালীঘাটে মমতা বন্দ্য়োপাধ্যায়ের বাড়িতে পুজোয় বসেছিলেন অভিষেক। সেবারও বাড়ির কনফারেন্স হলে পুজো করতে দেখা যায় পুরীর মন্দিরের প্রধান সেবাইত জগন্নাথ দ্বৈতাপতিকে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

রাত ১১টা থেকে নৈশ নিয়ন্ত্রণ, রেস্তোরাঁ, বার-সহ সমস্ত দোকান খোলার সময় বাড়ল। Nabanna's notification on west bengal's restriction extended till august end

Fri Aug 13 , 2021
নিজস্ব প্রতিবেদন: চলমান বিধিনিষেধ (West Bengal Restrictions) ৩১ অগাস্ট পর্যন্ত বাড়ানোর কথা বৃহস্পতিবার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শুক্রবার বিজ্ঞপ্তি জারি করে বেশ কিছু ক্ষেত্রে ছাড়ের ঘোষণা করল নবান্ন। জানানো হল, রেস্তোরাঁ, বার-সহ সমস্ত দোকান কাজের সময়ে খোলা রাখা যাবে। তবে রাত ১০.৩০ মিনিটের পরে নয়।      […]

Breaking News

Recent Posts