প্রথমবারেই বিপত্তি! আলিমুদ্দিনে কিছুটা উঠল উল্টো পতাকা, সামাল দিলেন সেলিম/ CPIM leader Biman Basu hoists wrong side of National Flag in this Independence Day

নিজস্ব প্রতিবেদন: ইতিহাসে এই প্রথমবার। সিপিএম (CPIM)-এর সদর দফতর মুজাফ্ফর আহমেদ ভবনে উঠল জাতীয় পতাকা। আর প্রথমবারেই বিপত্তি! উল্টো জাতীয় পতাকা তুললেন বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু (Biman Basu)। কিছুটা সেই উল্টো পতাকা উঠতেই বিষয়টি নজরে আসে বাম নেতা মহম্মদ সেলিমের (Md. Selim)। সঙ্গে সঙ্গে বিমান বসুকে থামালেন তিনি। এরপর সোজা পতাকা উত্তোলন করেন বাম নেতারা।

যদিও এই বিভ্রান্তির বিষয়ে মুখ খুলতে নারাজ বিমান বসু (Biman Basu), সুজন চক্রবর্তী (Sujon Chakraborty), মহম্মদ সেলিমরা (Md. Selim)। তবে বিমান বসু জানান, এবার থেকে প্রতি বছর মুজাফ্ফর আহমেদ ভবন এবং সিপিএম  (CPIM)-এর সমস্ত পার্টি অফিসে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। বিজেপি (BJP), কংগ্রেস (Congress) ও তৃণমূল (TMC)-সহ অন্যান্য বহু রাজনৈতিক দল স্বাধীনতা দিবস পালন করলেও, বামেরা কোনও দিন সেই পথে হাঁটেনি। কোনও দিন বাম নেতাদের দেশের জাতীয় পতাকা উত্তোলন করতে দেখা যায়নি।

আরও পড়ুন: Independence Day: ৭৫০০ স্কোয়্যার ফুটের তেরঙ্গায় ঢাকল Victoria, জাতীয় পতাকা উত্তোলনে রাজ্যপাল

আরও পড়ুন: Independence Day: ‘দেশটা সবার নিজের’, স্বাধীনতা দিবসে গান বাঁধলেন Mamata

তবে এখন দেশ তথা রাজ্যের রাজনৈতিক চিত্র বদলে গিয়েছে। ২০১১-তেই এই রাজ্যে রাজপাট হারিয়েছে বামেরা। দশ বছর পর ২০২১-এ এসে রাজ্য বিধানসভায় বামেদের বিধায়ক সংখ্যা শূন্য হয়েছে। ফলে এবার সিপিএম নেতাদের স্বাধীনতা দিবস পালনকে রাজনৈতিক কৌশল বলেই ব্যাখ্যা করছে ওয়াকিবহাল মহল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Taliban spokesman tells BBC they are 'awaiting a peaceful transfer of power'

Sun Aug 15 , 2021
A spokesman for the Taliban has told the BBC’s Yalda Hakim “there will be no revenge” on the people of Afghanistan. Suhail Shaheen called the presenter live on air. “We assure the people in Afghanistan, particularly in the city of Kabul, that their properties, their lives are safe – there […]

Breaking News

Recent Posts