রাতের শহরে ফের শুটআউট, ফুটবল খেলা নিয়ে বচসায় গুলিবিদ্ধ ১ / Kolkata park street after footboll match shootout injured 1

নিজস্ব প্রতিবেদন: ফের রাতের বেলা গুলি চলল কলকাতা শহরে।ফুটবল খেলাকে কেন্দ্র করে উত্তপ্ত হয় পরিস্থিতি। ঘটনাটি ঘটেছে কলকাতার পার্কস্ট্রিট এলাকায়। ফুটবল ম্যাচ চলাকালীন ব্যাপক উত্তেজনা শুরু হয়। বাধে বচসা। এরপরই  ৩ রাউন্ড গুলি চলার চললে গুলিবিদ্ধ হয় ১। 

অভিযোগ পার্কস্ট্রিটে ফাইনাল ফুটবল ম্যাচ চলার সময়ে ক্লাবের সামনে বসে মদ্যপান করছিল একদল দুষ্কৃতী। ক্লাবের মূল দরজায় ভাঙচুর চালানো হয়। বাধা দিতে গেলেই গুলি চালে বলে অভিযোগ। দুটি গুলি লক্ষ্যভ্রষ্ট হলেও একটি গুলি গিয়ে লাগে ক্লাব সদস্যের গায়ে। পলাতক ৩ অভিযুক্ত। তবে দুষ্কৃতীদের ফেলে যাওয়া দুটি স্কুটি বাজেয়াপ্ত করেছে পুলিস। 

আরও পড়ুন, Afghanistan: ‘সেনা প্রত্যাহারের সিদ্ধান্তে অনুশোচনা নেই’, কাবুলের ঘাড়ে দায় ঠেলে সাফাই Biden-র

পুলিস সূত্রে খবর, যারা গুলি চালিয়েছেন তাদের নাম সাহিল, সোহেল ও নবাব। এই তিনজনেরই পার্কস্ট্রিটের বাসিন্দা। আহত ক্লাবের সদস্য হাসপাতালে ভর্তি। আপাতত রাস্তার সিসিটিভ ফুটেজ খতিয়ে দেখার চেষ্টা করছে। এর পিছনে অন্য কোনও উদ্দেশ্য ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে। 

এই ঘটনাকে কেন্দ্র করেই গতরাত রাতে রণক্ষেত্রের চেহারা নেয় পার্কস্ট্রিট চত্বর। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে আসে ভবানীপুর থানার পুলিস।  

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বিজেপির 'শহিদ সম্মান যাত্রা', কর্মসূচিতে রাজ্যের ৪ কেন্দ্রীয় মন্ত্রী / bjp to organize shahid samman yatra 4 bjp minister will participate

Tue Aug 17 , 2021
নিজস্ব প্রতিবেদন: মঙ্গলবার শহিদ সম্মান যাত্রা রয়েছে রাজ্য বিজেপির। হিংসায় নিহত কর্মীদের স্মরণে এই কর্মসূচি গ্রহণ করেছে করেছে রাজ্য বিজেপি। এই বিশেষ কর্মসূচিতে অংশ নেবেন রাজ্যের ৪ কেন্দ্রীয় মন্ত্রী। রাজ্য জুড়েই শহিদ সম্মান যাত্রার আয়োজন করেছে গেরুয়া শিবির।  বিজেপি যে সমস্ত বিজেপি কর্মীরা খুন হয়েছেন বলে অভিযোগ তাদের সম্মান জানাতে ও […]

Breaking News

Recent Posts