‘জাগো বাংলা’য় প্রবন্ধ লেখার জের, সাসপেন্ডেড অনিল-কন্যা Ajanta Biswas/ Anil Biswas’s daughter Ajanta Biswas suspended from CPIM Kolkata Zila Committee

নিজস্ব প্রতিবেদন: তৃণমূলের মুখপত্র ‘জাগো বাংলা’য় প্রবন্ধ লেখার জের, প্রয়াত বাম নেতা অনিল বিশ্বাসের মেয়ে অজন্তা বিশ্বাসকে সাসপেন্ড করল সিপিএম। কলকাতা জেলা কমিটি থেকে সাসপেন্ড করা হল অজন্তা বিশ্বাসকে। তিন মাসের জন্য সাসপেন্ড করা হয়েছে।

এর আগে অজন্তাকে শোকজ করা হয়। শোকজের উত্তর সন্তোষজনক না হওয়ায়, এবার সাসপেন্ড করা হল অজন্তা বিশ্বাসকে। ‘জাগো বাংলা’র উত্তর সম্পাদকীয়র শেষ কিস্তিতে মমতাকে (Mamata Banerjee) বাংলার রাজনৈতিক ইতিহাসে অন্যতম সেরা বাঙালি নারী হিসেবে অভিহিত করেন অনিল-কন্যা অজন্তা (Ajanta Biswas)। পার্টির সদস্য হয়েও বিরোধী মুখপত্রে লেখার জন্য তাঁকে শো-কজের সিদ্ধান্ত নেয় সিপিএম নেতৃত্ব। অজন্তা অবশ্য সাফ জানান, ‘দলমত নির্বিশেষে বঙ্গ রাজনীতিতে সকল মহিলাদের কথা তুলে ধরাই আমার প্রয়াস।’

আরও পড়ুন: BJP-র ‘Shahid Samman Yatra’ য় ধুন্ধুমার, ‘গ্রেফতার’ সাংসদ Santanu Thakur-সহ ৫ বিধায়ক

আরও পড়ুন: Kolkata: রাতের শহরে ফের শুটআউট, ফুটবল খেলা নিয়ে বচসায় গুলিবিদ্ধ ১

‘বঙ্গ রাজনীতিতে নারীশক্তি’ শীর্ষক নিবন্ধে মুখ্যমন্ত্রীর নাম আসা অত্যন্ত স্বাভাবিক বলে মনে করেন অজন্তা (Ajanta Biswas)। তাঁর প্রতিক্রিয়া ছিল, ‘ইতিহাসের শিক্ষার্থী হিসেবে আমার গবেষণার অন্যতম বিষয় বঙ্গ নারী। বেশ কিছু দিন ধরে আমি এ বিষয়ে গবেষণা করে আসছি। এমনই একটি লেখা প্রাক স্বাধীনতা পর্বে অবিভক্ত বাংলা ও পশ্চিমবঙ্গের রাজনীতিতে নারীদের অংশগ্রহণ। ইতিহাসের দৃষ্টিকোণে রচিত এই লেখায় যেমন রয়েছেন স্বাধীনতা আন্দোলনে জড়িত নেত্রীরা, তেমনই এসেছেন জাতীয়তাবাদী নেত্রীদের কথাও।’ 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Shahid Samman Yatra: 'ক্ষমতার অহংকারে ভুগছে তৃণমূল', কর্মসূচি আটকানোয় তোপ Dilip-এর

Tue Aug 17 , 2021
‘অগণতান্ত্রিক পদ্ধতিতে গণতন্ত্রকে বাঁচানোর চেষ্টা চলছে’, অভিযোগ দিলীপ ঘোষের। Source link

Breaking News

Recent Posts