West Bengal to go higher court in post poll violence case

নিজস্ব প্রতিবেদন: ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় খুন, ধর্ষণ ও অস্বাভাবিক মৃত্যুর ঘটনাগুলির তদন্তে সিবিআই-নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ ঘটনার তদন্ত করবে সিট। মানবাধিকার কমিশনের রিপোর্ট রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ করেছে তৃণমূল। একইসঙ্গে রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের যাওয়ার ইঙ্গিতও দেওয়া হয়েছে।           

তৃণমূল সাংসদ সৌগত রায় বলেন,’হাইকোর্টের রায়ে আমি অখুশি। তার কারণ আইনশৃঙ্খলা রাজ্যের ব্যাপার। সেখানে হাইকোর্ট সিবিআই-কে তদন্ত করতে বললে আমার মনে হয় তা রাজ্যের অধিকারে হস্তক্ষেপের সামিল। রাজ্য সরকার না মানলে আপিলে করতে পারে ডিভিশন বেঞ্চে বা সুপ্রিম কোর্টে। আমি নিশ্চিত যে সব কিছু বিচার করে রাজ্য সরকার এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।’
 
রায় চ্যালেঞ্জ করার ইঙ্গিত রয়েছে তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষের বক্তব্যে। তিনি বলেন,’অত্যন্ত দুর্ভাগ্যজনক। দল নিশ্চিতভাবে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে। সরকারও করবে। আদালতের ব্যাপারে এর চেয়ে বেশি বলব না। ভোটের আগে কারা বলেছিলেন, অনাথ করে দেব, হাত-পা ভেঙে দেব, মারব এখানে লাশ পড়বে শ্মশানে! কারা উস্কানি দিয়েছিল! আইনশৃঙ্খলা নির্বাচন কমিশন দায়িত্বে ছিল। তার পরে সুপরিকল্পিত চিত্রনাট্য করে রিপোর্ট ফাইল করেছে মানবাধিকার কমিশন। বিজেপির শাখা সংগঠনের মতো কাজ করেছে তারা।’

টুইটারে কুণাল লিখেছেন,’হাইকোর্টের রায় নিয়ে প্রকাশ্য বিরোধিতা করা যায় না। ওঁরা নির্দেশ দিয়েছেন। সরকার এবং দলের শীর্ষ নেতৃত্ব এই নির্দেশ খতিয়ে দেখে প্রতিক্রিয়া জানাবেন। সম্ভাব্য আইনি দিকগুলি বিবেচিত হবে। আমরা মনে করি এনএইচআরসি-র রিপোর্ট সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত। তবে হাইকোর্ট নিয়ে এখন কোনও মন্তব্য করছি না।’ 

ফিরহাদ হাকিমের কথায়,’অত্যন্ত দুর্ভাগ্যজনক রায়। প্রয়োজনীয় আইনি পদক্ষেপ করবে দল ও সরকার। কোর্টের ব্যাপারে এর চেয়ে বেশি বলব না।’ 

আরও পড়ুন- Post-Poll violence: হাইকোর্টের রায়ে উচ্ছ্বসিত গেরুয়া শিবির, শাসক দলের মদতেই হামলা:BJP

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

caveat petition in supreme court

Thu Aug 19 , 2021
নিজস্ব প্রতিবেদন: ‘ভোট পরবর্তী হিংসা’ মামলায় হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যেতে পারে রাজ্য সরকার। এই সম্ভাবনা জোরালো হওয়ায় শীর্ষ আদালতে ক্যাভিয়েট দাখিল করলেন মামলাকারী আইনজীবী অনিন্দ্যসুন্দর দাস।  হাইকোর্টের রায়ে ‘অখুশি’ তৃণমূল নেতৃত্ব। রায় চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতের দ্বারস্থ হওয়ার আভাস দিয়েছেন নেতারা। এ দিন দলের সাংসদ সৌগত রায় (Sougata […]

Breaking News

Recent Posts