নাসার ভুয়ো এজেন্ট! লক্ষাধিক টাকা হাতিয়ে গ্রেফতার মহিলা

নিজস্ব প্রতিবেদন: ফের ‘প্রতারণা’। এবার নাসার এজেন্ট পরিচয়ে! নিউটাউন থেকে অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করল পুলিস। ধৃতের কাছে পাওয়া গেল নগদ ২২ হাজার টাকা ও বেশ কয়েকটি নথি। এই প্রতারণাচক্রের সঙ্গে আর কারা জড়িত? খতিয়ে দেখছেন তদন্তকারীরা।

পুলিস সূত্রে খবর, ধৃতের নাম মধুমিতা সাহা। বাড়ি, দমদমে। গতকাল অর্থাৎ বৃহস্পতিবার নারায়ণপুর থানায় অভিযোগ দায়ের করেন হরিয়ানার বাসিন্দা নরেন্দ্র সিং সিং নামে এক ব্যক্তি। অভিযোগটা কী? পুলিশকে তিনি জানিয়েছেন, সোশ্যাল মিডিয়া মারফৎ মধুমিতার সঙ্গে পরিচয়। নিজেকে নাসার এজেন্ট পরিচয় দিয়ে তিনি বলেন, কম পয়সায় সুপার অ্যান্টিক মেটাল  নাসায় পাঠাবেন। তাতে নাকি দ্বিগুণ টাকা পাওয়া যাবে! সেকারণেই বিভিন্ন লোকের কাছ থেকে টাকা নিচ্ছেন। লাভের টাকার দেওয়া হবে বিনিয়োগকারীদের।

আরও পড়ুন: Bidhannagar: কলসেন্টার খুলে প্রতারণাচক্রের পর্দাফাঁস! পুলিসের জালে মহিলা-সহ ১২ অভিযুক্ত

তারপর? অভিযোগকারীর দাবি, তাঁর কাছ দফায় লক্ষাধিক টাকা নিয়েছিলেন অভিযুক্ত মহিলা। প্রত্যেকবার নারায়ণপুর থানা এলাকার ডিরোজিও কলেজের কাছে একটি জায়গায় এই আর্থিক লেনদেন হত। কিন্তু টাকা নেওয়ার পর আর যোগাযোগ রাখেননি ‘নাসার এজেন্ট’। অভিযোগ পাওয়ার পর তৎপর হয় পুলিস। নিউটাউন থেকে গ্রেফতার করা হয় মধুমিতা সাহাকে। এই প্রতারণা জাল কতদূর ছড়িয়েছে? অভিযুক্তকে জেরা করে জানার চেষ্টা করছে পুলিস। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Rafael Nadal: Spaniard ends 2021 season because of foot injury

Fri Aug 20 , 2021
Rafael Nadal won his fourth US Open title in 2019 Rafael Nadal will miss the US Open after the Spaniard ended his 2021 season because of a foot injury. The injury caused the 20-time Grand Slam winner to miss the Cincinnati Masters and Canadian Open last week. Defending champion Dominic […]

Breaking News

Recent Posts