“আমরা ভণ্ড জাতি, বাংলাদেশে এই জন্য কোনও জ্ঞানী মানুষ জন্মায় না”

নিজস্ব প্রতিবেদন – সারা বিশ্ব হাহাকার করছে একটা ভ্যাকসিনের জন্য। করোনাকে নির্মূল করতে পারবে যে ভ্যাকসিন। প্রাণঘাতী ভাইরাস শুধু মানুষের শরীরে আঘাত করেনি! মানুষের মনটাকেও দুমড়ে মুচড়ে দিয়েছে। দিনের পর দিন লকডাউন। কাজ হারিয়েছেন বহু মানুষ। হতদরিদ্র মানুষেরা একবেলা আধপেটা খেতে দিন কাটাচ্ছেন। এই ভাইরাস বহু মানুষের প্রাণ নিয়েছে। বহু মানুষকে আত্মহত্যার পথ বেছে নিতে বাধ্য করেছে। এই পরিস্থিতি কবে কাটবে কেউ বলতে পারছে না। কবে আবার পৃথিবী আগের মতো হবে কেউ জানে না। ভাইরাসের প্রকোপ একমাত্র কমতে পারে প্রতিষেধক আবিষ্কার হলে! আর তাই বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরা করোনার ভ্যাকসিন আবিষ্কারের জন্য দিন রাত এক করে ফেলছেন।

এমন পরিস্থিতিতে পিছিয়ে নেই বাংলাদেশ। ওপার বাংলার গ্লোব বায়োটেক লিমিটেড দাবি করেছে, ভ্যাকসিন আবিষ্কারে তারা অনেকটাই এগিয়েছেন। পশুর শরীরে পরীক্ষা করে আশানুরূপ ফল পেয়েছেন তারা। এবার মানব শরীরে ট্রায়াল করা হবে। সংস্থার কর্তারা আশা করছেন, তাদের এই ভ্যাকসিন চিকিৎসা বিজ্ঞানে নতুন দিশা খুলে দেবে।  গত বৃহস্পতিবার দুপুরে সংস্থার রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট ডিপার্টমেন্টের প্রধান ডা. আসিফ মাহমুদ ভ্যাকসিন সম্পর্কে জানতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন। সাংবাদিক সম্মেলনে তিনি ভ্যাকসিন সম্পর্কে বলতে গিয়ে আবেগে কেঁদে ফেলেন। এই মারণ ভাইরাসের হাত থেকে মানব জাতিকে বাঁচানোর তাগিদ অনুভব করছিলেন তিনি। তাঁর সঙ্গে আবেগপ্রবণ হয়ে পড়েন বাংলাদেশের বেশিরভাগ মানুষ। কিন্তু অনেকে আবার এই ব্যাপারটিকে ভাল চোখে দেখেননি। সেইসব মানুষদের এবার এক হাত নিলেন বাংলাদেশের পেসার রুবেল হাসান।

আরও পড়ুন- ২০১১ বিশ্বকাপ ফাইনাল নিয়ে এবার বার্তা দিল আইসিসি

রুবেল ফেসবুকে লিখেছেন, ” …চিন বা আমেরিকা এই দাবি করলে এই আমরাই আবার অভিনন্দন জানিয়ে বাংলার আকাশ বাতাস মাতিয়ে দিতাম, আসলেই আমরা এক ভণ্ড জাতি। বিন্দু পরিমাণ কৃতজ্ঞতাবোধ আমাদের নেই। এই জন্যে এদেশে জ্ঞানী মানুষ জন্মায় না। কারণ জ্ঞানীদের কদর এদেশে নেই। অনেকে হাসাহাসি করছে, ট্রলে মেতে উঠেছে যে বাংলাদেশ থেকে নাকি করোনার ভ্যাকসিন আবিস্কার করবে! চেষ্টা তো করছে তারা, দেখা যাক না কী হয়! একটু অভিনন্দন তো তারাও পেতে পারেন! এরাই দেশের রিয়েল হিরো।”

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

income tax return last date: আয়কর রিটার্ন জমার শেষ তারিখ ৩০ নভেম্বর, বদল নিয়মেও! - filing of itr for fy 2019-20 is extended to 30th nov, 2020: income tax department

Sat Jul 4 , 2020
হাইলাইটস এপ্রিলের শেষে আয়কর রিটার্নের (ITR Forms) ফর্মের বিজ্ঞপ্তি জারিতে বেশ কিছু পরিবর্তনের কথা জানিয়েছে সেন্ট্রাল বোর্ড অব ডিরেক্ট ট্যাক্সেস (CBDT)। এপ্রিলের বিজ্ঞপ্তিতে অর্থ মন্ত্রকের তরফে জানানো হয়। সেখানে ITR-১ (সহজ), ITR-২, ITR-৩, ITR-৪ (সুগম), ITR-৫, ITR-৬, ITR-৭ এবং ITR ভি ফর্মে পরিবর্তনের সম্পর্কে জানানো হয়েছিল। এই সময় ডিজিটাল ডেস্ক: […]

Breaking News

Recent Posts