Kolkata: চলে গেলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন

নিজস্ব প্রতিবেদন: বেশ কিছুদিন ধরেই সিওপিডি-র সমস্যায় ভুগছিলেন। শুক্রবার সন্ধেয় হার মানলেন।

চলে গেলেন সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের স্ত্রী সোনামন মুখোপাধ্যায়। সন্ধে আটটা নাগাদ তাঁর যোধপুর পার্কের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। পরিবারের লোকজনের সঙ্গে কথা বলার সময়েই হৃদরোগ আক্রান্ত হন।

আরও পড়ুন-East Midnapore:  রাতারাতি লাখপতি! রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহকদের অ্যাকাউন্টে ৫ লক্ষেরও বেশি টাকা

ওপার বাংলায় জন্ম হলেও দেশভাগের সময়েই উত্তরবঙ্গে চলে আসে সোনামনের পরিবার।  কোচবিহারেই বড় হওয়া, লেখাপড়া। সেখানেই শীর্ষেন্দুর সঙ্গে তাঁর পরিচয়, বিয়ে ও কলকাতায় চলে আসা।

আরও পড়ুন-Visva Bharati: গোপনীয়তা ‘লঙ্ঘনে’ আচার্য মোদীর মনোনীত সদস্যকে ক্ষমা চাওয়ার নিদান    

আশি বছরের সোনামন মুখোপাধ্য়ায়ের দুই সন্তান, দেবলীনা ও সম্রাট মুখোপাধ্য়ায়। পরিবার সূত্রে জানা গিয়েছে আজই কেওড়াতলা শ্মশানে শেষকৃত্য সম্পন্ন হবে সোনামনের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Greenland island is world's northernmost island - scientists

Fri Aug 27 , 2021
They say a tiny island off Greenland’s coast was discovered by luck during a recent expedition. Source link

Breaking News

Recent Posts