Sushant Singh Rajput: মৃত্যুর ২০ দিন পর সুশান্তকে নিয়ে কলম ধরলেন ভূমিকা চাওলা – it’s been almost 20 days & i wake up thinking of sushant: bhumika

এই সময় ডিজিটাল ডেস্ক: ‘২০দিন কেটে গিয়েছে, এখনও সকালে ঘুম থেকে উঠলে সুশান্তের মুখটাই ভেসে উঠছে। সারাক্ষণ তোমার কথাই মনে পড়ছে। মাত্র একটি সিনেমাতেই আমরা একসঙ্গে কাজ করেছি, তবুও যেন মনে হয় আমরা এখনও একসঙ্গেই রয়েছি।’ সুশান্তের মৃত্যুর পর এই প্রথম সোশ্যাল মিডিয়ায় কলম ধরলেন ভূমিকা চাওলা। ২০১৬ সালে সুপারহিট ব্লকবাস্টার ফিল্ম এমএস ধোনি দ্যা আনটোল্ড স্টোরিতে ধোনির দিদির চরিত্রে অভিনয় করেছিলেন ভূমিকা। সুশান্ত ও ভূমিকা ওই সিনেমাতেই একসঙ্গে প্রথম কাজ করেন।

ইন্সটাগ্রামে ভূমিকা লিখেছেন, ‘মানসিক অবসাদ ছিল… ব্যক্তিগত… তারপর তুমি সেই নিয়ে কথা বলতে পারতে… যদিও সেটা প্রফেশনাল… তুমি ইতোমধ্যেই ভালো ভালো ফিল্মে কাজ করেছিলে.. হ্যা আমি স্বীকার করছি যে এখানে কাজ করে যাওয়াটা সহজ নয়, আমি ইন্ডাস্ট্রির ইনসাইডার বা আউটসাইডার নিয়ে কথা বলছি না- কিন্তু কী এমন হয়ে গেল! হ্যাঁ ৫০টি সিনেমা করার পরও আমাকে কারোর কারোর সঙ্গে যোগাযোগ রেখে যেতে হয়, আর সেটাও সহজ নয়, কিন্তু আমার কাজ নিয়ে আমি সত্‍, আনন্দে আছি…আমি এখনও সব কিছুর জন্য ভগবানকে ধন্যবাদ জানাই, আমি এটা ভেবেই বলছি, হ্যাঁ ঠিক আছে তো… হয়তো কিছুর সঙ্গে একটা মিল খাচ্ছে না, নয় বিল বা রোল, তবুও ইটস ওকে… পজিটিভ থাকার চেষ্টা করি…ডিপ্রেশন আসে নানান কারণ থেকে… ইয়ে সাহারা হামে হামারে স্বপ্নে দেতা হ্যায়, নাম দেতা হ্যায়…গুডবাই… তুমি যেখানেই থাক তোমার জন্য সবসময় প্রার্থণা করে যাব… তোমার পরিবারের প্রতি রইল সমবেদনা’।’

বর্তমানে গোটা ভারতবর্ষের সবচেয়ে বড় রহস্যের বিষয় বোধহয় অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু। তিনি কি সুইসাইড করেছিলেন নাকি রয়েছে অন্য কোনও কারণ? গোটা দেশ থেকে আওয়াজ উঠছে সুশান্ত-মৃত্যুর দায়িত্ব সিবিআই’য়ের হাতে তুলে দেওয়ার। এরই মধ্যে অবশ্য মুম্বই পুলিশের তরফে আবেদন করা হয়েছে, তাঁদের উপর যেন ভরসা করা হয়।

মুম্বই পুলিশের তরফে জানানো হয়েছে, অভিনেতার মৃত্যুর ঘটনার তদন্তে এখনও পর্যন্ত ২৮ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার মধ্যে রয়েছেন পরিচালক শেখর কাপুর, সঞ্জয়লীলা বনসালী। তাঁদের বয়ান রেকর্ড করা হয়েছে। সুশান্তের শেষ সিনেমা ‘দিল বেচারা’র অভিনেতার সহকর্মী সঞ্জনা সঙ্ঘীকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। বান্দ্রা থানায় প্রায় ৭ ঘণ্টা তাঁকে জেরা করা হয়েছে। উল্লেখ্য, আগামী ২৪ জুলাই ‘দিল বেচারা’ ডিজিটাল প্ল্যাটফর্মে রিলিজ করতে চলেছে।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus: Pune man wears mask made of gold worth Rs 2.89 lakh

Sat Jul 4 , 2020
নিজস্ব প্রতিবেদন: করোনার প্রবল দাপটের মধ্যে মহারাষ্ট্রে মাস্ক পরে ঘুরছে সবাই। বিভিন্ন দামের, বিভিন্ন মেটিয়ালের। পিছিয়ে থাকবেন কেন শঙ্কর কারাডে! তিনি বানিয়ে নিলেন সোনার মাস্ক। দাম শুনলে চোখ কপালে উঠে। শঙ্করের ওই মাস্কের দাম ২.৮৯ লাখ টাকা। মহারাষ্ট্রের পুনে জেলার পিম্প্রি ছিন্দওয়াড়ার শঙ্করের কাণ্ড দেখে হতবাক এলাকার মানুষজন। আরও পড়ুন-আগামী […]

You May Like

Breaking News

Recent Posts