বিপ্লব দেবের পদ্মবনে এবার ঘাসফুল ফোটানোর দায়িত্বে Sushmita Dev

নিজস্ব প্রতিবেদন: কংগ্রেস ছেড়ে সদ্য যোগ দিয়েছেন তৃণমূলে। ত্রিপুরায় এবার বড় দায়িত্ব পেতে চলেছেন সুম্মিতা দেব। আগামিকাল অর্থাৎ বুধবার বিপ্লব দেবের রাজ্যে যাচ্ছেন অসমের শিলচরের প্রাক্তন সাংসদ। সঙ্গে রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুও। সূত্রের খবর তেমনই।

বাংলায় বিজেপিকে ধরাশায়ী করার পর এবার লক্ষ্য, ত্রিপুরা জয়। বিধানসভা ভোটের আগে পড়শি রাজ্য়ে সংগঠন মজবুত করতে তৎপর তৃণমূল। বিভিন্ন কর্মসূচিতে যোগ দিতে ঘনঘন আগরতলায় যাচ্ছেন দলের নেতা-মন্ত্রীরা। নজরে উত্তর-পূর্ব বিজেপিশাসিত আর এক রাজ্য অসমও। দায়িত্বে থাকবে কে? স্বাধীনতা দিবসের আগের দিন কলকাতায় এসে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন শিলচরের নেত্রী সুস্মিতা দেব। কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছেন প্রাক্তন সাংসদ। জানা গিয়েছে, স্রেফ অসমেই নয়, পাশে রাজ্যে ত্রিপুরায়ও তৃণমূলের সংগঠন তৈরি ও তা মজবুত করার দায়িত্ব পেতে চলেছেন প্রয়াত কংগ্রেস নেতা সন্তোষমোহন দেবের কন্যা। আগামীকাল অর্থাৎ বুধবার রাজ্যের মন্ত্রী ব্রাত্য বসুকে সঙ্গে নিয়ে সেখানে যাচ্ছেন তিনি।

আরও পড়ুন: Kolkata: মুকুল-তন্ময়ের পর এবার Biswajit Das, তৃণমূলে আরও এক BJP বিধায়ক

এদিকে দলবদলের পর নিজের অসমের ইতিমধ্যেই তৃণমূলের সংগঠন মজবুত কাজে নেমে পড়েছেন সুম্মিতা দেব। কাছাড় জেলায় তাঁর হাতে ধরে ঘাসফুল শিবিরে নাম লিখিয়েছেন অনেকেই।  কোভিড বিধি মেনে ধাপে ধাপে এই যোগদান পর্ব চলবে বলে জানা গিয়েছে।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Sarah Rainsford: My last despatch before Russian expulsion

Tue Aug 31 , 2021
The BBC’s Moscow correspondent has spent much of her life in Russia. This is her final report there. Source link

Breaking News

Recent Posts