অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ গবেষক-ছাত্রীর। a researcher-student of Jadavpur University complained in Jadavpur police station against a professor

নিজস্ব প্রতিবেদন: এক অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক-ছাত্রীর। 
ওই ছাত্রী যাদবপুর থানায় অভিযোগও দায়ের করেছেন। সংশ্লিষ্ট অধ্যাপক বিষয়টিতে কোনও মন্তব্য করতে নারাজ। ওই গবেষক-ছাত্রী এখন হাসপাতালে ভর্তি। 

জানা গিয়েছে, লিঙ্গুইস্টিক্সের (Linguistics) এক অধ্যাপকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ এনেছেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের এক গবেষক-ছাত্রী। ওই গবেষক-ছাত্রীর দাবি, ওই অধ্যাপক কথা দিয়ে কথা রাখেননি, উল্টে তাঁর উপর এখন শারীরিক ও মানসিক অত্যাচার করছেন। তিনি এর জেরে অসুস্থ হয়ে পড়েছেন। দিনপাঁচেক আগে তিনি যাদবপুর থানায় এই সংক্রান্ত অভিযোগ জানিয়েছেন। 

আরও পড়ুন: Doctor Death: ‘আমার শান্তি কোথায়! চাকরি থেকে ইস্তফা’? ফেসবুকে পোস্ট দিয়ে আত্মঘাতী সরকারি চিকিৎসক

ওই গবেষক-ছাত্রী বিশ্ববিদ্যালয়ের কাছেও অভিযোগ জানিয়েছেন। এবং তাঁর অভিযোগ খতিয়ে দেখার আশ্বাসও দিয়েছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট আইসিসি কমিটি বিষয়টির তদন্তও ইতিমধ্যেই শুরু করে দিয়েছে বলেই খবর।

যাঁর বিরুদ্ধে অভিযোগ সেই অধ্যাপক অবশ্য এ বিষয়ে সরাসরি কোনও মন্তব্য করতে রাজি হননি। তবে তাঁর দাবি, এটা তাঁর বিরুদ্ধে সাজানো অভিযোগ।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

আরও পড়ুন: Vaccine: কুপন ছাড়া ভ্যাকসিন নয়, জেলাগুলিকে কড়া নির্দেশিকা নবান্ন-র



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Amid violent reprisals, Afghans fear the Taliban's 'amnesty' was empty

Tue Aug 31 , 2021
Reports suggest the Taliban are searching for, and allegedly killing, people they pledged to leave in peace. Source link

Breaking News

Recent Posts