Mumbai Police to quiz Sushant Singh Rajput’s actress friend in his suicide case after journalist names her

নিজস্ব প্রতিবেদন : ​সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্তে এবার আরও এক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ করতে পারে পুলিস। নিজেকে সুশান্তের বন্ধু পরিচয় দিয়ে কাই পো অভিনেতার শেষকৃত্যেও হাজির হন ওই অভিনেত্রী। শুধু তাই নয়, ওই অভিনেত্রীর তথ্যের প্রেক্ষিতেই বেশ কয়েকজন সাংবাদিক কয়েকটি খবর প্রকাশ করেন। তদন্ত চলাকালীন তাঁদের এই তথ্য কে সরবারহ করলেন, পুলিসের এই প্রশ্নের উত্তরে সাংবাদিকরা ওই অভিনেত্রীর নাম করেন বলে খবর।

আরও পড়ুন : ‘শেষবারের মতো’, ‘দিল বেচারা-য় সুশান্তকে দেখে আবেগে ভাসলেন সারা

সুশান্ত সম্পর্কে এইসব তথ্য ওই অভিনেত্রী কোথায় পেলেন এবং তিনি কেন তা সাংবাদিকদের দিলেন, তা নিয়ে প্রশ্ন করা হতে পারে বি টাউনের ওই সেলেবকে। শিগগিরই ওই অভিনেত্রীকে পুলিস জিজ্ঞাসাবাদের জন্য ডাকতে পারে বলে খবর। সুশান্তের মৃত্যুর পর তাঁর সম্পর্কে ওইসব তথ্য সংবাদমাধ্যমের হাতে তুলে দেওয়ার পিছনে অভিনেত্রীর কী ভূমিকা রয়েছে, তা খতিয়ে দেখতেই পুলিস তাঁকে জিজ্ঞাসাবাদ করতে পারে বলে খবর।

প্রসঙ্গত ১৪ জুন ব্যান্দ্রায় নিজের চার্টার রোডের ফ্ল্যাটে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন সুশান্ত সিং রাজপুত।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

How Immune System Fights COVID-19 May Be Key to Vaccine Success

Tue Jul 7 , 2020
MONDAY, July 6, 2020 (HealthDay News) Even the sickest COVID-19 patients make T-cells to fight the infection, a new study finds. This means that a COVID-19 vaccine will have to cause the body to make T-cells along with antibodies, researchers say. The immune response to the SARS-CoV-2 virus, which causes […]

Breaking News

Recent Posts