Kangana Ranaut’s Team Slams Pooja Bhatt, Alleges Mahesh Bhatt Threw Chappals at Her in Response to Nepotism Tweet

নিজস্ব প্রতিবেদন : সুশান্ত সিং রাজপুতের পর বলিউড ‘স্বজনপোষণ’ (Nepotism) বিতর্কে সরগরম। আর এই বিতর্কে উঠে এসেছে করণ জোহর, সলমন খান, যশরাজ ফিল্মস ও মহেশ ভাট প্রযোজনা সংস্থার নাম। বি-টাউনে স্বজনপোষণ বিতর্কে সবথেকে বেশি সরব যিনি হয়েছেন তিনি হলেন কঙ্গনা রানাওয়াত। আর এই বিতর্কে কঙ্গনাকে একহাত নিয়েল মহেশ ভাট কন্যা পূজা ভাট। পাল্টা জবাব দিতে ছাড়লেন না বলিউডের ‘কুইন’।

বি-টাউনে ‘স্বজনপোষণ’ বিতর্কে পূজা লেখেন, ”বলিউডে স্বজনপোষণ নিয়ে লোকজন এত কথা বলছেন। অথচ এমন একজন পরিবার থেকে এসে আমি বলতে পারি, আমাদের পরিবার বহু প্রতিভাবান অভিনেতা, সঙ্গীতশিল্পী, কলাকুশলীদের সুযোগ দিয়েছে। তাই এখন এসব কথা শুনে আমার হাসি পাচ্ছে। এগুলো সব কল্পকাহিনী”

আরও পড়ুন-”সিক্স প্যাক অ্যাবসওয়ালাদের জন্যই বাবা বক্স অফিসে সফল হননি” বিস্ফোরক ইরফান পুত্র

কঙ্গনাকে মুকেশ ভাট প্রযোজনা সংস্থাই লঞ্চ করেছিল একথা মনে করিয়ে দিয়ে পূজা ভাট লেখেন, ”কঙ্গনার প্রসঙ্গে যদি বলতে হয় বলব, ও অসাধারণ প্রতিভা। আর তা না হলে গ্যাংস্টার ছবিতে বিশেষ ফিল্মস ওকে লঞ্চ করতো না। হ্যাঁ, কঙ্গনা কে আবিষ্কার করেছিলেন অনুরাগ বসু। তবে বিশেষ ফিল্ম ওর জন্য বিনিয়োগ করেছিল। এটা কোনও কম কথা নয়। তাঁর প্রচেষ্টাকে স্বাগত জানানো হয়েছিল।”  পূজা আরও লেখেন, ”একটা সময় ছিল যে সময় তারকারা ভাটদের বিরুদ্ধে অভিযোগ করতেন, যে তাঁরা শুধু নতুনদের, উঠতি তারকাদের নিয়ে কাজ করেন। আর এখন তাঁরাই স্বজনপোষণের অভিযোগ করছে।”

আরও পড়ুন-সুশান্তের বাড়িতে ছিল না কোনও সিসিটিভি ক্যামেরা, জানাচ্ছে পুলিস

পূজা ভাটের এধরনের মন্তব্যের পাল্টা দিতে অবশ্য ছাড়েননি কঙ্গনা রানাওয়াত। কঙ্গনা পূজাকে একহাত নিয়ে লেখেন, ” আমার প্রতিভা নজরে পড়েছিল অনুরাগ বসুর। আর সবাই জানে মুকেশ ভাট নতুন শিল্পীদের টাকা দেননা। নতুন প্রতিভাদের বিনামূল্যে কাজ করিয়ে নেন। তবে তাঁর অর্থ এই নয় যে তোমার বাবা কাউকে চঠি ছুঁড়ে মারার অধিকার পেয়ে যাবেন।”

কঙ্গনা আরও লিখেছেন, ”আমাকে উনি পাগল বলে অপমান করেছেন। বলেছিলেন করুণ পরিণতি হবে। আর উনি কেন সুশান্ত ও রিয়ার সম্পর্কের মধ্যে এত সময় নষ্ট করেছেন? কেন সুশান্তকেও বলা হয়েছিল ওর করুণ পরিণতি হবে। এই প্রশ্নগুলো বাবাকে জিজ্ঞাসা করো।” পাশাপাশি মনে পূজাকে ভাটকে কঙ্গনা মনে করিয়ে দিয়েছেন, যে তিনি শুধু ‘গ্যাংস্টার’ নয়, ‘পকিরি’ ছবির জন্যও নির্বাচিত হয়েছিলেন। যেটা সুপার হিট হয়, তবে তিনি ‘পকিরি’ ছেড়ে ‘গ্যাংস্টার’ এ কাজ করেছিলেন।

প্রসঙ্গত, সুশান্তের মৃত্যুর পর থেকে ক্রমাগত আক্রমণের মুখে পড়েছে ‘ভাট’ পরিবার। আর এই আক্রমণের মুখ পড়েই বুধবার মুখ খোলেন মহেশ ভাটের স্ত্রী সোনি রাজদান ও প্রথম পক্ষের কন্যা পূজা।

আরও পড়ুন-‘Hot’ ছবিতে নজর কাড়ছেন মুনমুন সেন কন্যা রিয়া



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

sushmita dev coronavirus positive: কংগ্রেস নেত্রী সুস্মিতা দেব করোনা পজিটিভ - president of the mahila congress sushmita dev tests positive for coronavirus

Thu Jul 9 , 2020
হাইলাইটস কংগ্রেসের সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী সুস্মিতা দেব করোনা পজিটিভ বুধবার তাঁর করোনা টেস্ট রিপোর্ট পজিটিভ আসে যদিও তিনি উপসর্গহীন বলে জানিয়েছেন বাড়িতেই কোয়ারানটিনে রয়েছেন অসমে করোনা আক্রান্ত ১২০০ ছাড়িয়েছে এই সময় ডিজিটাল ডেস্ক: সর্বভারতীয় মহিলা কংগ্রেস সভানেত্রী তথা শিলচরের প্রাক্তন সাংসদ সুস্মিতা দেবের (Sushmita Dev) কোভিড টেস্ট রেজাল্ট পজিটিভ […]

Breaking News

Recent Posts