টলিউড অভিনেত্রীকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিস

নিজস্ব প্রতিবেদন: টলিউড অভিনেত্রীর ধর্ষণ কাণ্ডে এক জনকে গ্রেফতার করলো যাদবপুর থানার পুলিস। জানা গিয়েছে, ফোন কলের লোকেশন মারফত ওই অভিযুক্তকে গ্রেফতার করা হয়। গত ৯ জুলাই প্রকাশ্যে আসে টলিউড অভিনেত্রীর ধর্ষণের ঘটনাটি। বছর ছাব্বিশের ওই অভিনেত্রী অভিযোগ করেন, তাঁর প্রেমিকই তাঁকে ধর্ষণ করে।

নির্যাতিতার বয়ান অনুযায়ী, গত ৫ জুলাই ফ্ল্যাট ফাঁকা থাকায় ওই অভিনেত্রীকে জোর করে ধর্ষণ করা হয়। শুধু তাই নয়, অভিনেত্রীর অশ্লীল ছবি মোবাইলে ভিডিয়ো করে রাখে তাঁর প্রেমিক। কাউকে কিছু জানালে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। মানসিকভাবে ভেঙে পড়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, “এক আত্মহত্যা করার কথাও ভাবি।” শেষমেশ বুধবার যাদবপুর থানায় অভিযোগ করেন। গত ৮ জুলাই যাদবপুর থানায় প্রেমিকবিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেন অভিনেত্রী। ভারতীয় দন্ডবিধির ৩৭৬ ধর্ষণ এবং ৫০৬ ধারায় হুমকির মামলা দায়ের হয় যুবকের বিরুদ্ধে।

আরও পড়ুন- মুখ ফিরিয়েছে ৪ হাসপাতাল, মেডিক্যালে বেড পেয়েও দুশ্চিন্তায় করোনা রোগীর পরিবার

ঘটনার প্রেক্ষাপট বলতে গেলে পিছিয়ে যেতে হবে বেশ খানিকটা বছর। সালটা ২০০৯ বন্ধুদের গ্রুপে আড্ডা দেওয়ার ফাঁকেই মধ্যমগ্রামের যুবকের সঙ্গে পরিচয় হয় ওই অভিনেত্রীর। এরপর তাঁদের মধ্যে আর যোগাযোগ ছিল না। কল্যাণীর বাসিন্দা হলেও কর্মসূত্রে গল্ফগ্রিনের একটি বাড়িতে থাকতেন তরুণী। এরপর ২০১৭ সালে তাঁদের ফের দেখা হয়, তখন থেকেই ঘনিষ্ঠতা বাড়ে। সে বছরই অভিনেত্রীকে প্রেমের প্রস্তাব দেন পেশায় ব্যবসায়ী ওই যুবক।
অভিযোগ, কিছুদিন পর থেকেই ওই যুবক ব্যবসার নাম করে তাঁর কাছ থেকে টাকা চাইতে শুরু করেন। অনেক সময় তাঁকে মারধর করা হত বলেও অভিযোগ। এরপর তাঁদের সম্পর্ক ভেঙে যায়। চলতি বছর এপ্রিল মাসে ফের ওই যুবক ফোন করে অভিনেত্রীর কাছে ক্ষমা চান। আবারও সম্পর্ক নতুন করে দানা বাঁধতে শুরু করে। সম্প্রতি ওই যুবক ৩০ হাজার টাকা চেয়েছিলেন অভিনেত্রীর কাছে।

পুলিস সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবক গ্রেফতার হওয়ার পর থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে চলেছে। এমনকী সে বলছে, তাঁকে ফাঁসানো হয়েছে। অভিযুক্তকে কোর্টে তোলা হলে তাঁকে ২ দিনের পুলিসি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Turkey President Recep Tayyip said- Prayer will be held in Istanbul's Hagia Sophia from July 24, its doors will be open for all | इस्तांबुल के हागिया सोफिया में 24 जुलाई से नमाज अदा होगी, 15 सौ साल पहले यह एक चर्च था

Mon Jul 13 , 2020
तुर्की की एक अदालत ने शुक्रवार को हागिया सोफिया को म्यूजियम बनाए रखने की याचिका खारिज कर दी थी हागिया सोफिया इस्तांबुल का एक संग्रहालय है, 15 सौ साल पहले यूनानी साम्राज्य में इसे एक चर्च के तौर पर बनाया गया था दैनिक भास्कर Jul 13, 2020, 01:08 PM IST […]

Breaking News

Recent Posts