Padmanabhaswamy temple: কেরালার পদ্মনাভস্বামী মন্দিরে অধিকার রাজ পরিবারেরই, নির্দেশ সুপ্রিম কোর্টের – supreme court confirms ex-kerala royals’ right to run padmanabhaswamy temple

হাইলাইটস

  • কেরালার শ্রীপদ্মনাভস্বামী মন্দিরকে বিশ্বের ধনীতম মন্দির হিসেবে গণ্য করা হয়।
  • অসাধারণ নির্মাণশৈলির এই মন্দিরকে ১৮শ শতকে এর বর্তমান চেহারায় নির্মাণ করে ত্রিবাঙ্কোরের রাজ পরিবার।

এই সময় ডিজিটাল ডেস্ক: কেরালার ঐতিহাসিক পদ্মনাভস্বামী মন্দির পরিচালনার অধিকার সেখানকার প্রাক্তন রাজ পরিবারের হাতেই তুলে দিল সুপ্রিম কোর্ট। এই বিষয়ে ২০১১-য় দেওয়া কেরালা হাইকোর্টের নির্দেশ খারিজ করে দিয়েছে শীর্ষ আদালত। কেরালার রাজধানী থিরুবনন্তপুরমে অবস্থিত এই মন্দির পরিচালনার অধিকার ২০১১ সালে কেরালা সরকারের হাতে তুলে দিয়েছিল কেরালা হাইকোর্ট। কিন্তু সেই রায় খারিজ করে দিয়ে শ্রীপদ্মনাভস্বামী মন্দিরের অধিকার ত্রিবাঙ্কোরের রাজ পরিবারের হাতেই তুলে দিল সুপ্রিম কোর্ট।

কেরালার শ্রীপদ্মনাভস্বামী মন্দিরকে বিশ্বের ধনীতম মন্দির হিসেবে গণ্য করা হয়। অসাধারণ নির্মাণশৈলির এই মন্দিরকে ১৮শ শতকে এর বর্তমান চেহারায় নির্মাণ করে ত্রিবাঙ্কোরের রাজ পরিবার। ১৯৪৭ পর্যন্ত দক্ষিণ কেরালা ও তার আশপাশের কয়েকটি অঞ্চলে রাজত্ব করত এই ত্রিবাঙ্কোর রাজ পরিবার। আর্থিক নয়ছয়ের অভিযোগে ২০১১ সালে কেরালা হাইকোর্ট মন্দির পরিচালনার ভার ত্রিবাঙ্কোর রাজ পরিবারের থেকে নিয়ে কেরালা সরকারের হাতে তুলে দেয়। কেরালা মন্দির পরিচালনার জন্য কমিটি গঠন করবে বলে জানায় হাইকোর্ট। সেই নির্দেশ খারিজ করে দিল সুপ্রিম কোর্টের বিচারপতি ইউইউ ললিত এবং ইন্দু মালহোত্রার ডিভিশন বেঞ্চ।

রাজ পরিবার দ্বারা নির্মিত কমিটিই শ্রীপদ্মনাভস্বামী মন্দিরের দেখাশোনা করবে বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। পাশাপাশি বহু বছর ধরে বন্ধ পড়ে থাকা মন্দিরের একটি গোপন ভল্ট খোলা হবে কিনা তা রাজ পরিবারই স্থির করবে বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। কাল্লারা নামে পরিচিত ওই ভল্ট খুললে কেরালাবাসীর ওপর ‘অভিশাপ’ নেমে আসবে বলে দাবি করে রাজ পরিবার। নিজেদের রায়ে শীর্ষ আদালত বলেছে, ‘সুপ্রিম কোর্ট নিয়োজিত কমিটি অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে কাজ করবে, যতদিন না রাজ পরিবার চূড়ান্ত কমিটি তৈরি করছে। নিজেদের প্রথা অনুযায়ী এই মন্দির পরিচালনার জন্য কমিটি তৈরি করবে রাজ পরিবার।’

এই রায় রাজ পরিবারের নয়, কেরালাবাসীর জয় বলে ত্রিবাঙ্কোর রাজ পরিবারের তরফে প্রতিক্রিয়া জানানো হয়েছে। রাজ পরিবারের নিজেদের বিবৃতিতে বলেছে, ‘এই জয় কেরালাবাসীর। এর ফলে শ্রীপদ্মনাভস্বামীর আশীর্বাদ তাঁর ভক্তদের ওপর বর্ষিত হবে। কঠিন সময়ে যাঁরা আমাদের পাশে থেকেছেন, তাঁদের আন্তরিক ধন্যবাদ।’ কেরালা সরকারও এই রায়কে স্বাগত জানিয়েছে। গত নয় বছর ধরে সুপ্রিম কোর্ট এই মামলা চলছিল। দেশের স্বাধীনতার পরেও বিষ্ণুর আর এক রূপ পদ্মনাভর মন্দিরেরে দেখাশোনার দায়িত্বে ছিল ত্রিবাঙ্কোরের রাজ পরিবারই।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

CBSE Class 12th results declared, check results at cbseresults.nic.in

Mon Jul 13 , 2020
নিজস্ব প্রতিবেদেন: করোনা আতঙ্কের মধ্যেই অবশেষে প্রকাশিত হল CBSE-র দ্বাদশ শ্রেণির ফলাফল। জানিয়েছেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ণ মন্ত্রী রমেশ পোখরিওয়াল। টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী জানিয়েছেন, এবছর সিবিএসই-র দ্বাদশ শ্রেণির বোর্ডের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ফলাফল জানা যাবে cbseresults.nic.in সাইট থেকে। যাঁরা ফলাফল প্রকাশের সঙ্গে যুক্ত ছিলেন তাঁদের ধন্যবাদ জানাচ্ছি। পড়ুয়াদের স্বাস্থ্য […]

You May Like

Breaking News

Recent Posts