ajasthan Crosis: Ashok Gehlot shows strength, Sachin barely have 10 MLAs with him

নিজস্ব প্রতিবেদন: সচিন পাইলট শিবিবের দাবি ছিল তাঁদের সঙ্গে ৩০ বিধায়ক রয়েছেন। কিন্তু সোমবার সকালে নিজের ক্ষমতা দেখিয়ে দিলেন মুখ্যমন্ত্রী অশোক গেহলট। 

আরও পড়ুন-প্রদেশ কংগ্রেস অফিস থেকে সরানো হল পোস্টার, দলের বৈঠকে আজই বরখাস্ত করা হবে সচিনকে!

রাজস্থান বিধানসভায় কংগ্রেসের বিধায়ক সংখ্যা ১০৭। সোমবার গেহলটের বাসভবনে দলের জরুরি বৈঠকে হাজির হন কংগ্রেসের ৯৭ বিধায়ক।  গেহলট শিবির আগে থেকেই দাবি করে আসছিল, রাজস্থান কংগ্রেস অটুট রয়েছে। কোনও ফাটল ধরেনি। ফলে মোদ্দা যা এখন দাঁড়াল তাতে সচিন পাইলটের সঙ্গে ১০ জনের বেশি বিধায়ক নেই। নির্দল ও অন্য়ান্য দলের বিধায়ক মিলিয়ে গেহলটের দুর্গ এখনও অটুটই বলা যায়।

এদিকে, দলের ভাঙন রুখতে সচিনের জন্য দরজা খোলাই রাখছে ,কংগ্রেস। দলের তরফে মুখপাত্র রণদীপ সুরজেওয়ালা আজ জানিয়েছেন, পরিবারের কোনও সদস্যের ক্ষোভ থেকে যদি সমস্যা তৈরি হয় তাহলে তা পরিবারের সদস্যদের সঙ্গে বসে ঠিক করতে হবে। সোনিয়াজি ও রাহুলজির তরফে বলতে চাই, সচিনজি  ও অন্যান্য বিধায়কের জন্য দলের দরজা খোলা রয়েছে। আসুন, এসে কথা বলুন। একটা কথা স্পষ্ট করে দিতে চাই, রাজস্থানে কংগ্রেস সরকার অটুট রয়েছে। বিজেপির কোনও ষড়যন্ত্র সফল হবে না।

আরও পড়ুন-টলিউড অভিনেত্রীকে ‘ধর্ষণ’, অভিযুক্ত প্রেমিককে গ্রেফতার করল যাদবপুর থানার পুলিস

অন্যদিকে, কংগ্রেসের একাংশ থেকে থেকে বলা হচ্ছিল বিজেপিতে যোগ দিচ্ছেন সচিন। কংগ্রেস নেতা ও এআইসিসির সদস্য কে এল পুনিয়া ওই কথা বলেও শেষপর্যন্ত তা প্রত্যাহার করেছেন। কংগ্রেস সূত্রে জল্পনা ছিল, বরখাস্তও করা হতে পারে সচিনকে। তবে খোদ সচিন পাইলট জানিয়েছেন, বিজেপিতে যোগ দেওয়ার তাঁর কোনও পরিকল্পনা নেই।

দলের সমস্যা নিয়ে রবিবার দিল্লি গিয়েছিলেন সচিন পাইলট। কিন্তু তাঁর সঙ্গে রাহুল বা সোনিয়া কেউই দেখা করেননি। ফলে একটা ইঙ্গিত ছিল যে দিল্লি সচিনের পাশে নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Coronavirus Pandemic India Live Updates: করোনা LIVE: গোটা বিশ্বে সাড়ে ৫ লক্ষ ছাড়িয়ে গেল মৃতের সংখ্যা, ভ্যাকসিনের সফল ট্রায়াল রাশিয়ায়! - Coronavirus Live Updates World India West Bengal In Bengali

Mon Jul 13 , 2020
গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত ২৮,৭০১ জন। একই সময়ে মৃত্যু হয়েছে ৫০০ জনের। ফলে দেশে মোট সংক্রমিতের সংখ্যা বেড়ে হয়েছে ৮ লক্ষ ৭৮ হাজার ২৫৪ জন। মৃত বেড়ে ২৩, ১৭৪ জন। সুস্থ হয়ে উঠেছেন সাড়ে পাঁচ লক্ষেরও বেশি। সেচেনভ বিশ্ববিদ্যালয় এক দল স্বেচ্ছাসেবকের উপরে একটি প্রতিষেধকের হিউম্যান ট্রায়াল চালিয়েছে। […]

Breaking News

Recent Posts