চলতি মরশুমে ইস্টবেঙ্গলের আই লিগ বা ISL খেলা অনিশ্চিত হয়ে পড়তে পারে!

নিজস্ব প্রতিবেদন: চাপ আরও বাড়ল ইস্টবেঙ্গলের উপর।  আগামী  ১০দিন সময়ের সঙ্গে লড়তে হবে লাল-হলুদ কর্তাদের। না হলে অনিশ্চিত হয়ে পড়তে পারে চলতি মরশুমে ইস্টবেঙ্গলের আই লিগ বা আইএসএল খেলা।

মঙ্গলবার রাতেই ক্লাব লাইসেন্সিং-এর প্রয়োজনীয় কাগজপত্র আই লিগ আর আইএসএল ক্লাবগুলোকে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন  লিগ সিইও  সুনন্দ ধর। সেই কাগজপত্রে সই আর স্টাম্পিং করিয়ে ১০ দিনের মধ্যে ফেডারেশনের কাছে ফেরত পাঠাতে হবে ক্লাবগুলোকে। নিয়ম মতোই ক্লাব লাইসেন্সিং এর প্রয়োজনীয় কাগজপত্র কোয়েস ইস্টবেঙ্গলকে পাঠিয়েছে এআইএফএফ। আর এখানেই জটিলতা শুরু।

 

৩১ মে এর পর কোয়েস-এর সঙ্গে গাঁটছড়া ভেঙেছে লাল হলুদের। যদিও সমস্ত স্পোর্টিং রাইটস-ই এখনও কোয়েস-এর দখলে। নো অবজেকশন সার্টিফিকেট এখনও দেয়নি তারা। এই পরিস্থিতিতে কোয়েস ইস্ট বেঙ্গল এর কাছে এসে পৌঁছাল ক্লাব লাইসেন্সিং এর প্রয়োজনীয় কাগজপত্র। কোম্পানির সব ডিরেক্টরকেই ক্লাব লাইসেন্সিং এর কাগজপত্র পাঠানো হয়েছে। ক্লাব লাইসেন্সিং এর জন্য নতুন কোম্পানির নাম ফেডারেশনে নথিভুক্ত করতে হলে এখনও বেশ কয়েকটা প্রক্রিয়া সম্পন্ন করতে হবে লাল হলুদকে।

ফলে বুধবার সকাল থেকে নতুন করে তোড়জোড় শুরু করতে হবে ইস্টবেঙ্গল কর্তাদের। কেননা তাদের হাতে সময় খুবই কম। আর কোয়েস নতুন করে জটিলতা তৈরি করলে ইস্টবেঙ্গলের এই মরশুমে খেলাই অনিশ্চিত হয়ে পড়তে পারে।

 

আরও পড়ুন- সৌরভকে খোঁচা দিলে, ঠিক সময়ে জবাব পেয়ে যাবেন!

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

MLA-মৃত্যুতে রাষ্ট্রপতিকে নালিশ BJP-র, তদন্ত-রিপোর্ট নিয়ে যাচ্ছেন ডেরেকরা

Tue Jul 14 , 2020
নিজস্ব প্রতিবেদন: পুলিসি তদন্ত ও ময়নাতদন্তের রিপোর্ট, দু’পক্ষের দাবিই নস্যাৎ করছে BJP। BJP বিধায়ক (MLA) দেবেন্দ্রনাথ রায়ের আত্মহত্যার তত্ত্ব উড়িয়ে দিচ্ছে তারা। গেরুয়া শিবিরের অভিযোগ, পুলিস, সিআইডি সব দলদাসে পরিণত হয়েছে। তাই রিপোর্টের বিশ্বাসযোগ্যতা নেই, বলছে পদ্মশিবির। মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি তুলে নতুন করে ময়নাতদন্ত করা হোক, বলছেন সাংসদ নিশীথ প্রামাণিকের। […]

Breaking News

Recent Posts