dil bechara new song: ‘তারে গিন’, সুশান্ত-সঞ্জনার প্রেমের ঝলক! মুক্তি পেল দিল বেচারার নতুন গান… – new song from dil bechara, taare ginn, is out, romantic track features sushant singh rajput and sanjana sanghi

হাইলাইটস

  • গানটি কম্পোজ করেছেন এ আর রহমান, গেয়েছেন মোহিত চৌহান ও শ্রেয়া ঘোষাল।
  • সোনি মিউজিক ইন্ডিয়া, ফক্স স্টার স্টুডিয়োস এবং ডিজনি হটস্টার একসঙ্গে এই গানটি প্রকাশ করেছে।
  • ২০১৮ সালেই শ্যুটিং শেষ হয়েছিল মুকেশ ছাবরা পরিচালিত ‘দিল বেচারা’।

এই সময় বিনোদন ডেস্ক:দিল বেচারা‘র আরও একটি নতুন গান মুক্তি পেল বুধবার। গানটির নাম ‘তারে গিন’, অর্থাৎ তারা গোনার কথা গানের কথায়। গানের ভিডিয়োতে সুশান্ত সিং রাজপুত ও সঞ্জনা সাংঘির প্রেমকাহিনি দেখানো হয়েছে। একটি ডান্স পার্টিতে যাওয়ার জন্য সুশান্ত বাইক চালিয়ে সঞ্জনাকে নিতে যান। তার পরেই বাইকে যেতে যেতে তাঁদের কেমিস্ট্রি ফুটে ওঠে পর্দায়। গানটি কম্পোজ করেছেন এ আর রহমান, গেয়েছেন মোহিত চৌহান ও শ্রেয়া ঘোষাল। গানটি লিখেছেন অমিতাভ ভট্টাচার্য।

কয়েকদিন আগেই মুক্তি পেয়েছে সুশান্ত সিং রাজপুতের শেষ অভিনীত ছবি ‘দিল বেচারা’র টাইটেল ট্র্যাক। কথা মতো শুক্রবার দুপুর ১২ টাতেই মুক্তি পেল ছবির মূল গানটি। সোনি মিউজিক ইন্ডিয়া, ফক্স স্টার স্টুডিয়োস এবং ডিজনি হটস্টার একসঙ্গে এই গানটি প্রকাশ করেছে। গানটিতে সুর দেওয়ার পাশাপাশি গেয়েছেন কিংবদন্তী সংগীতশিল্পী এ আর রহমান। গানের কথা লিখেছেন অমিতাভ ভট্টাচার্য। গানটির কোরিয়োগ্রাফি করেছেন ফারাহ খান।

এই কোরিয়োগ্রাফি নিয়েও একটি দীর্ঘ গল্প রয়েছে বলে শেয়ার করেছেন ছবির পরিচালক মুকেশ ছাবরা। তিনি তাঁর ও ফারহা খানের চ্যাট শেয়ার করে জানিয়েছেন, ইন্ডাস্ট্রির এক নম্বর কোরিয়োগ্রাফার ফারহা খান এই গানের কোরিওগ্রাফির জন্য কোনও পারিশ্রমিক নেননি। এমনকী এই গানটায় কাজ করার জন্য অত্যন্ত উৎসাহী ছিলেন ফারহা। পাশাপাশি সুশান্তের সঙ্গেও প্রথম কাজ বলে উল্লেখ করেছিলেন এটা তিনিই করবেন, এবং কোনও টাকা নেবেন না।

মুকেশ ইনস্টাগ্রামে গান শেয়ার করে সেখানেই ক্যাপশন করেছেন তাঁর ও ফারাহর কথোপকথন। কোরিয়োগ্রাফির জন্য ফারহাকে পারিশ্রমিক জিগ্গাসা করতে গেলে, তিনি নেবেন না বলে স্পষ্ট জানিয়ে দেন। ফারহা বলেন, ‘মুকেশ তুই কি পাগল হয়ে গিয়েছিস? এটা তোর প্রথম ছবি। তুই আমার ভাই। তোর প্রযোজককে বলিস, এই সিনেমায় আমি বিনামূল্যে কোরিয়োগ্রাফ করলাম শুধুমাত্র তোর এবং সুশান্তের জন্য।’

ছবিটিতে সুশান্তের বিপরীতে দেখা যাবে বলিউডে নবাগতা সঞ্জনা সাংঘিকে। গানগুলি মুক্তি পেতেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। লেখক জন গ্রিন-এর ‘দ্য ফল্ট ইন আওয়ার স্টার’ থেকে অনুপ্রাণিত সুশান্তের শেষ সিনেমা। ২০১৮ সালেই শ্যুটিং শেষ হয়েছিল মুকেশ ছাবরা পরিচালিত ‘দিল বেচারা’। তবে নানাবিধ জটিলতায় মুক্তি আটকে যায় সিনেমার। সুশান্তের মৃত্যুর পর তড়িঘড়ি ‘দিল বেচারা’র অনলাইন রিলিজের ব্যবস্থা করা হয়। আগামী ২৪ জুলাই হটস্টার প্লাস ডিজনি ওয়েব প্ল্যাটফর্মে দেখা যাবে ‘দিল বেচারা’। ডিজনি হটস্টার-ও সম্প্রতি জানিয়ে দিয়েছে, সাবস্ক্রিপশন না থাকলেও সুশান্তের শেষ ছবি দেখতে পারবেন দর্শকরা।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

বাড়ি থেকে বের হতেই বিজেপি নেতাকে তুলে নিয়ে গেল দুষ্কৃতীরা, তল্লাশি শুরু রাজ্য জুড়ে

Wed Jul 15 , 2020
গত সপ্তাহে বান্দিপোরায় ওয়াসিম বারি নামে এক বিজেপি নেতা, তার ভাই ও বাবাকে গুলি করে মেরে ফেলে জঙ্গিরা Source link

Breaking News

Recent Posts