Rachel White: ফের দুঃসংবাদ! করোনা আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট – actress model rachel white tests coronavirus positive

হাইলাইটস

  • র‍্যাচেল হোয়াইট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মডেলিংয়ের জন্য।
  • ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করে নজর কেড়েছিলেন অভিনেত্রী।
  • ২০১৮ সালে বলিউডে যখন মিটু আন্দোলনের ঝড় উঠেছিল তখনও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন র‍্যাচেল।

এই সময় বিনোদন ডেস্ক: ফিল্ম ইন্ডাস্ট্রিতে একের পর করোনার থাবা। টলিউডে কোয়েল মল্লিকের গোটা পরিবার করোনা আক্রান্ত। বলিউডের তারকা বাবা-ছেলে অমিতাভ ও অভিষেক বচ্চনতে শনিবারই করোনা আক্রান্ত হওয়ায় হাসপাতালে ভরতি করা হয়েছে। এরই মধ্যে আরেক অভিনেত্রীর করোনা পজিটিভ হওয়ার খবর পাওয়া গিয়েছে। করোনা আক্রান্ত অভিনেত্রী র‍্যাচেল হোয়াইট।

নিজেই ট্যুইটারে লিখেছেন করোনা আক্রান্ত হওয়ার কথা। শনিবার রাতেই ট্যুইট করে তিনি লিখেছেন, ‘আমি কোভিড ১৯ পজিটিভ ধরা পড়েছি। বাড়িতেই কোয়ারানটিনে রয়েছি। আমার জন্য দ্রুত সেরে উঠতে দয়া করে প্রার্থনা করবেন।’ তাঁর দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন পরিচালক বিরসা দাশগুপ্ত।

বাংলা ও হিন্দি দুই ইন্ডাস্ট্রিতেই বেশ কয়েকটি ছবিতে কাজ করেছেন অভিনেত্রী। র‍্যাচেল হোয়াইট সবচেয়ে বেশি জনপ্রিয়তা পেয়েছেন মডেলিংয়ের জন্য। এর পর বেশ কয়েকটি ছবিতেও কাজ করেছেন তিনি। হিন্দিতে তাঁর কাজ রয়েছে ২০১৪ সালে ‘উংগলি’ ছবিতে। এছাড়া বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে একাধিক ছবিতে কাজ করেছেন তিনি। ২০১৫ সালে ‘হর হর ব্যোমকেশ’ করে নজর কেড়েছিলেন অভিনেত্রী। এছাড়াও ২০১৭ সালে ‘দেবী’ এবং ওই বছরেই ‘ওয়ান’ নামের একটি ছবিতে কাজ করেছিলেন তিনি।

আমেরিকার আলাবামায় জন্ম র‍্যাচেল হোয়াইটের। সেখানেই পড়াশোনা। ২০১৪ সালে বলিউডে অভিষেক ‘উংগলি’ ছবিতে। সেই ছবিতে ছিলেন ইমরান হাশমি, সঞ্জয় দত্ত, কঙ্গনা রানাওয়াত ও নেহা ধুপিয়া। এর পর বলিউড থেকে সোজা বাংলা ছবিতে তিনি কাজ করেন। ২০১৫-এ ‘হর হর ব্যোমকেশ’ করেই সবচেয়ে বেশি পরিচিতি পান তিনি। সিনেমার পাশাপাশি বহু বিজ্ঞাপনে দেখা যায় তাঁকে।

২০১৮ সালে বলিউডে যখন মিটু আন্দোলনের ঝড় উঠেছিল তখনও প্রকাশ্যে অভিযোগ করেছিলেন র‍্যাচেল। নাম জড়িয়েছিল সাজিদ খানের, বলিউডের এই পরিচালকের বিরুদ্ধে ফের বিস্ফোরক অভিযোগ করেছিলেন অভিনেত্রী। তাঁর দাবি ছিল সাজিদের কাছে অডিশন দিতে গেলে ভয়ংকর অভিজ্ঞতা হয় তাঁর। তিনি বলেছিলেন, ‘বিভাজিকায় টোকা দিয়ে সাজিদ জিজ্ঞাসা করেন, এটা কি আসল?’

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Tight blockade by police on the borders connected to other states amid political warming in the rajasthan | प्रदेश में सियासती गरमाहट के बीच अन्य राज्यों से जुड़ी सीमाओं पर सख्त नाकाबंदी, हर गाड़ी की होगी चैकिंग

Sat Jul 11 , 2020
एडीजी लॉ एंड ऑर्डर सौरभ श्रीवास्तव ने जारी किए आदेश अपराध पर नियंत्रण का करने के लिए नाकाबंदी का दावा दैनिक भास्कर Jul 11, 2020, 11:16 PM IST जयपुर. राजस्थान में विधायकों की खरीद फरोख्त कर सरकार गिराने का प्रयास का मामला सामने आने के बाद सियासत गरमा गई है। […]

You May Like

Breaking News

Recent Posts