Bengali actor Jeet shares an old funny shooting video

নিজস্ব প্রতিবেদন : বিদেশের রাস্তায় শ্য়ুটিং করছিলেন জিৎ। সেখানেই এক বয়স্ক বিদেশিনী এসে বাংলা ছবির ‘সোনা রে, সোনা রে, কাছে আয় না রে’ গানে জিৎ-এর সঙ্গে জমিয়ে নাচতে শুরু করেন। সম্প্রতি, নিজের ইনস্টাগ্রামে এমনই একটি মজাদার ভিডিয়ো পোস্ট করেছেন অভিনেতা।

 বয়স্ক বিদেশিনীর সঙ্গে নাচের ভিডিয়োটি পোস্ট করে জিৎ লিখেছেন, ‘জীবনের পথে এগিয়ে আবারও কবে আমরা নিজেদের অনুভূতি এভাবেই প্রকাশ করতে পারবো, বলতে পারবো, সোনা রে, সোনা রে, কাছে আয় না রে’। জিৎ-এর এই পোস্ট দেখে মনে হচ্ছে, করোনা পরিস্থিতিতে সামাজিক দূরত্বের বজায় রাখার বাধ্যবাধকতা কারণেই হয়তবা তিনি একথা লিখেছেন। বর্তমান যা পরিস্থিতি তাতে আগের মতো এভাবে কাছাকাছি এসে শ্যুটিং করা ও অনুভূতি প্রকাশ করাটাই মুশকিল। সেকারণেই হয়ত অভিনেতা এই ভিডিয়ো পোস্ট করে লিখেছেন, আাবারও কবে এভাবে অনুভূতি প্রকাশ করা যাবে।

আরও পড়ুন-ভীষণ খিদে পাওয়ায় শাহরুখের বাড়ি ঢুকে পড়েছিলেন অনুরাগ কাশ্যপ, তারপর কী ঘটেছিল?

প্রসঙ্গত, জিৎ এই যে ভিডিয়োটি পোস্ট করেছেন এটি ২০১৬ সালে মুক্তি পাও জিৎ ও শুভশ্রীর ‘অভিমান’ ছবির গান। অভিনেতা যে গানটির সঙ্গে বয়স্ক বিদেশিনীর সঙ্গে নাচছেন, সেই গানেই সিনেমাতে শুভশ্রীর সঙ্গে নাচতে দেখা গিয়েছিল তাঁকে।

আরও পড়ুন-করোনার থাবা, সিল করে দেওয়া হল মালাইকা অরোরার অ্যাপার্টমেন্ট 

‘অভিমান’ ছবির এই গানটির শ্যুটিংয়ের সময়ই যে এই মজাদার ঘটনা ঘটেছিল, তা বেশ বোঝা যাচ্ছে। প্রসঙ্গত, ‘অভিমান’ ছবিতে জিৎ ও শুভশ্রী ছাড়াও ছিলেন সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন-পরিচালক নন, সুন্দরবনের দুঃস্থ মানুষের চিকিৎসায় ডাক্তার কমলেশ্বর মুখোপাধ্যায়



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

oldest first class cricketer basant raiji is no more

Sat Jun 13 , 2020
পরবর্তী খবর গেটের তালা ভাঙা! এক সপ্তাহের মধ্যে তিনবার ডেল স্টেইনের বাড়িতে হুলস্থুল কাণ্ড Source link

Breaking News

Recent Posts