community transmission west bengal: বাংলায় শুরু গোষ্ঠী সংক্রমণ, সপ্তাহে দুদিন করে গোটা রাজ্যে লকডাউন ঘোষণা! – covid-19 situation in west bengal aggressively forwarding towards community transmission

এই সময় ডিজিটাল ডেস্ক: বাংলায় করোনা পরিস্থিতি গোষ্ঠী সংক্রমণের দিকে যাচ্ছে। সোমবার নবান্নে সাংবাদিক বৈঠকে এমনই জানিয়েছেন স্বরাষ্ট্রসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। সংক্রমণের শৃঙ্খল ভাঙতে এ বার থেকে প্রতি সপ্তাহে একদিন বা দু’দিন করে রাজ্যজুড়ে পুরো মাত্রায় লকডাউন হবে বলে জানিয়েছেন তিনি।

স্বরাষ্ট্রসচিব জানিয়েছেন, চলতি সপ্তাহে বৃহস্পতিবার ও শনিবার রাজ্যজুড়ে পুরোপুরি লকডাউন থাকবে। আগামী সপ্তাহে বুধবার রাজ্যজুড়ে পুরোপুরি লকডাউন জারি করার সিদ্ধান্ত নিয়েছে নবান্ন। পরিবহন, অফিস-সহ সমস্তকিছু এর আওতায় থাকবে। সপ্তাহের কোন কোন দিন রাজ্যজুড়ে লকডাউন জারি থাকবে তা প্রতি সপ্তাহের সোমবার উচ্চ পর্যায়ের এক বৈঠকে স্থির করা হবে বলে মুখ্যসচিব জানিয়েছেন। এ ছাড়া কনটেইনমেন্ট জোনগুলিতে যে লকডাউন চলছে তা আগের মতোই জারি থাকবে।

রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে এদিন নবান্নে এক উচ্চ পর্যায়ের বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে উপস্থিত ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্র সচিব, রাজ্য পুলিশের ডিজি, এডিজি (আইনশৃঙ্খলা), কলকাতার পুলিশ কমিশনারের মতো পদস্থ আধিকারিকরা। বৈঠকে রাজ্যের করোনা পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য দফতরের রিপোর্টের উপরে সবিস্তার আলোচনা হয়। এই বৈঠকেই আপাতত ২৯ জুলাই পর্যন্ত সপ্তাহে একদিন বা দু’দিন রাজ্যজুড়ে কঠোরভাবে লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়।

বিশদে আসছে….

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Pakistan Imran khan | Four Pakistan prime minister Imran khan special assistants hold dual nationalities. | इमरान के 4 स्पेशल असिस्टेंट्स के पास दोहरी नागरिकता, विपक्ष बोला- दागदार लोगों को हटाएं प्रधानमंत्री

Mon Jul 20 , 2020
Hindi News International Pakistan Imran Khan | Four Pakistan Prime Minister Imran Khan Special Assistants Hold Dual Nationalities. इस्लामाबाद21 मिनट पहले इमरान खान के चार स्पेशल असिस्टेंट्स ऐसे हैं जिनके पास पाकिस्तान के अलावा एक और देश की नागरिकता है। खास बात ये है कि इमरान जब विपक्ष में थे […]

You May Like

Breaking News

Recent Posts