
মৌসুমী অক্ষরেখার অবস্থান
মৌসুমী অক্ষরেখার অমৃতসর, দিল্লি, বারাণসী, পটনা, বহরমপুর হয়ে বাংলাদেশের ওপর দিয়ে অসম ও মনিপুর পর্যন্ত বিস্তৃত। এই মৌসুমী অক্ষরেখার উত্তরের দিকে সরার সম্ভাবনা। তা হলে উত্তরবঙ্গ-সহ উত্তর পূর্বভারতে বৃষ্টির পরিমাণ বাড়বে।

উত্তরবঙ্গের আবহাওয়া
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শনিবারের পাশাপাশি রবিবারেও দার্জিলিং, কালিম্পং-এ ভারী বৃষ্টি হবে। শনিবার উত্তরবঙ্গের আরও ৩ হিমালয় সংলগ্ন জেলায় জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বজ্র বিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলির কোথাও কোথাও হাল্কা বৃষ্টি হতে পারে। উল্লিখিত দুই জেলা ছাড়াও রবিবার ভারী বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে। এছাড়াও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনজপুর এবং মালদহে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
আবহ দফতরের পূর্বাভাসে বলা হয়েছে, রবিবার পর্যন্ত সেরকম ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা না থাকলেও, সোমবার থেকে বুধবার দক্ষিণবঙ্গ জুড়েই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৬.৫
বালুরঘাট ২৭.২
বাঁকুড়া ২৬.৬
ব্যারাকপুর ২৭.৩
বহরমপুর ২৬
বর্ধমান ২৫
ক্যানিং ২৭.৪
কোচবিহার ২৬.৩
দার্জিলিং ১৬.৪
দিঘা ২৭.৬
কলকাতা ২৭.৫
মালদহ ২৮.৭
পুরুলিয়া ২৫
শিলিগুড়ি ২৫.১
শ্রীনিকেতন ২৭