CA acting chief । বোর্ড সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রস্তাব ফেরাল ক্রিকেট অস্ট্রেলিয়া!

নিজস্ব প্রতিবেদন: বিসিসিআই সভাপতি সৌরভ গাঙ্গুলির প্রস্তাব ফেরাল ক্রিকেট অস্ট্রেলিয়া। ডনের দেশে পৌঁছে ২ সপ্তাহই কোয়ারেন্টিনে থাকতে হবে বিরাট কোহলিদের। বছর শেষে অস্ট্রেলিয়া সফরে যাচ্ছে টিম ইন্ডিয়া। অস্ট্রেলিয়ায় পৌঁছে সম্ভবত অ্যাডিলেডে কোয়ারেন্টিনে থাকবে ভারতীয় দল। এমনটাই জানিয়েছেন ক্রিকেট অস্ট্রেলিয়ার কার্যকরী প্রধান নিক হোকলে।

কয়েকদিন আগেই অস্ট্রেলিয়া সফরে কোহলিদের কোয়ারেন্টিনে থাকার সময়সীমা কমানোর পক্ষে সওয়াল করেছিলেন সৌরভ। তাঁর যুক্তি ছিল ২ সপ্তাহ হোটেলবন্দি থাকলে, হতাশা গ্রাস করতে পারে রোহিতদের।

কোয়ারেন্টিনে থাকার সময় ভারতীয় দল অত্যাধুনিক পরিকাঠামোতে অনুশীলন করতে পারবে। যাতে ম্যাচে কোনও সমস্যা না হয়। চিকিৎসক আর স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ মেনেই সব বন্দোবস্ত করা হবে বলে জানিয়েছেন নিক হোকলে।

শুধু সফরকারী ভারতীয় দলের ক্রিকেটাররাই নন, আইপিএল খেলে ফেরা অস্ট্রেলিয়া ক্রিকেটারদেরও দেশে ফিরে নিয়মমতো কোয়ারেন্টিনে থাকতে হবে।

আরও পড়ুন – আরব দেশে IPL আয়োজনের জন্য মোদী সরকারের অনুমোদনের অপেক্ষায় BCCI

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

ভূমিষ্ঠ হয়েই অনাথ সদ্যজাত! কন্যা সন্তান হওয়ায় আত্মঘাতী বাবা, পরক্ষণেই মৃত্যু মায়ের

Tue Jul 21 , 2020
নিজস্ব প্রতিবেদন: একবিংশ শতাব্দীতে এসেও কন্যা সন্তানের বেড়াজাল থেকে মুক্ত হতে পারেনি মানব জাতি। কন্যা সন্তান হয়েছে, তাই আত্মঘাতী বাবা। সেই আঘাত সহ্য করতে না পেরে হার্ট অ্যাটাকে মৃত্যু মায়েরও। ত্রিপুরার এই মর্মান্তিক ঘটনার পর অনাথ হয়ে গেল সদ্যজাত। ৪ দিন আগে কন্যা সন্তানের জন্ম দিয়েছিলেন সুপ্রিয়া দাস। তারপর থেকেই […]

Breaking News

Recent Posts