এই সময় ডিজিটাল ডেস্ক: অজ্ঞাতপরিচয় বন্দুকবাজের হামলায় নিহত হলেন উত্তরপ্রদেশের সাংবাদিক বিক্রম জোশী। সোমবার রাতে দিল্লির অদূরেই গাজিয়াবাদে দুষ্কৃতীরা তাঁকে গুলি করেছিল। তার পর হাসপাতালেই ভর্তি ছিলেন। বুধবার ভোররাতে মৃত্যু হয়েছে বিক্রমের।
রাতের ওই ঘটনার পর গাজিয়াবাদের নেহরু নগরে যশোদা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়েছিল। সোমবার রাত থেকে যমে-মানুষে লড়াই চালিয়ে বুধবার কাকভোরে তিনি মারা গিয়েছেন।
বিশদ আসছে….
