মহামারীর মধ্যে মানুষের জীবন বিপন্ন করছেন সোনম, মৌনি? গ্রেফতারের দাবি তুলে সরব ব্যক্তি

নিজস্ব প্রতিবেদন : করোনার মধ্যেই মুম্বই ছেড়ে লন্ডনে পাড়ি দিয়েছেন সোনম কাপুর। স্বামী আনন্দ আহুজার সঙ্গে নিজের লন্ডনের বাড়িতে পাড়ি দেন সোনম।  লন্ডনে গিয়ে সেখান থেকে নিজর ইনস্টাগ্রামে ভিডিয়ো শেয়ার করেন সোনম।  যেখানে সকালবেলা প্রকৃতির মাঝে শরীরচর্চা করতে দেখা যায় সোনমকে।  সোনমের ওই ইনস্টাগ্রামের ভিডিয়ো দেখে তাঁকে কটাক্ষ করতে শুরু করেন এক ব্যক্তি। 

আরও পড়ুন : সুশান্তের মৃত্যুর তদন্তে সিবিআই চাই, অনুগামীদের জোরদার দাবিতে সরগরম সামাজিক মাধ্যম

 

মহামারীর মধ্যে লন্ডনে গিয়ে কোটারেন্টাইনে থাকার নিয়ম ভেঙেছেন সোনম কাপুর। মহামারীর মধ্যে ঘর খেকে বাইরে বেরিয়ে, অন্যদের জীবনকে বিপদের মধ্যে ফেলতে চাইছেন সোনম কাপুর।  সোনমের পাশাপাশি মৌনি রায়কেও কটাক্ষ করেন তিনি।  মহামারীর মধ্যে কোয়ারেন্টিনে না থেকে সোনম এবং মৌনি কেন ঘর থেকে বাইরে বেরিয়েছেন, তা নিয়ে প্রশ্ন তোলেন ওই ব্যক্তি। 

 

সোনম এবং মৌনি রায়কে নিয়ে ওই ট্যুইট ভাইরাল হতেই মুখ খোলেন অনিল কাপুর-কন্যা।  তিনি স্পষ্ট দাবি করেন, কোয়ারেন্টিনের কোনও নিয়ম তিনি ভাঙেননি।  বাড়ির লাগোয়া যে বাগান রয়েছে, সেখান থেকেই ভিডিয়ো শেয়ার করেছেন। তাঁরা এই মুহূর্তে পুরোপুরি ঘরবন্দি বলেও দাবি করেন সোনম।  পাশাপাশি আলটপকা মন্তব্য করার জন্য কিছু মানুষের হাতে অঢেল সময় রয়েছে । এইসব মানুষদের পাত্তা দেওয়া উচিত নয় বলেও মন্তব্য করেন সোনম। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

सत्ता में लौटे तो गरीबों को जिंदगी भर देंगे मुफ्त राशन: ममता बनर्जी

Wed Jul 22 , 2020
नई दिल्ली। पश्चिम बंगाल की CM ममता बनर्जी ने मंगलवार को एक वर्चु्अल रैली को संबोधित करते हुए कहा कि 2021 में तृणमूल कांग्रेस पार्टी अगर सत्ता में आती है तो गरीबों को पूरी जिंदगी मुफ्त राशन दिया जाएगा। मुख्यमंत्री ने इसे अपना वादा बताया।  वर्चुअल रैली में ममता ने […]

Breaking News

Recent Posts