— বিশ্বের বিভিন্ন প্রান্তে নিরন্তর গবেষণা চললেও কোভিডের প্রতিষেধক এখনও আবিষ্কার করা সম্ভব হয়নি। এই পরিস্থিততে কোভিড-১৯ রোগীদের বিকল্প চিকিৎসার সুফল পৌঁছে দিতে উদ্যোগী হল কেন্দ্রীয় সরকার। এর অঙ্গ হিসেবে কেন্দ্রীয় আয়ুশ (AYUSH) মন্ত্রক একটি খসড়া পরিকল্পনা করেছে। যেখানে করোনা রোগীদের যোগাসন শেখানোর কথা বলা হয়েছে। করোনা মোকাবিলায় যোগ চর্চা সহায়ক ভূমিকা নেবে বলে এর আগে মন্তব্য করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
— রাজ্যে সংক্রমণ রুখতে সর্বাধিক করোনা প্রভাবিত অঞ্চল গুলি থেকে কলকাতায় ঘরোয়া উড়ানে নিষেধাজ্ঞারার মেয়াদ বৃদ্ধি করল পশ্চিমবঙ্গ সরকার। আগামী ৩১ জুলাই পর্যন্ত দেশের মোট ছ’টি শহর থেকে কলকাতা বিমানবন্দরে কোনও উড়ান অবতরণ করতে পারবে না। ‘নিষিদ্ধ’ এই ছয় শহরের তালিকায় আছে দিল্লি, মুম্বই, পুনে, নাগপুর, চেন্নাই ও আহমদাবাদ।
— বাংলার করোনা পরিস্থিতি ক্রমশ আরও খারাপের দিকে যাচ্ছে। প্রায় প্রতিদিনই রেকর্ড সংখ্যক মানুষ এই মারণ ভাইরাসে আক্রান্ত হচ্ছেন। সেই ধারা অব্যাহত শুক্রবারও। আগের সব রেকর্ড ভেঙে এদিন রাজ্যে নতুন করে ১ হাজার ৮৯৪ জনের শরীরে কোভিড-১৯ ভাইরাসের উপস্থিতি শনাক্ত করা গিয়েছে। সেই সঙ্গে মোট আক্রান্তের সংখ্যা ৩৮ হাজারের গণ্ডি ছাড়িয়ে গেল।
