Amitabh Bachchan Trashes News Reports Of Him Testing NEGATIVE For Coronavirus

নিজস্ব প্রতিবেদন : কেমন আছেন অমিতাভ বচ্চন! সম্প্রতি সিনিয়র বচ্চনের করোনা টেস্টের রিপোর্ট নেগেটিভ আসে বলে বেশ কয়েকটি সংবাদমাধ্যমের পাতায় উঠে আসে। যেখানে দাবি করা হয়, বিগ বি-র করোনা টেস্টের রিপোর্ট অবার নেগেটিভ এসেছে। শিগগিরই তাঁকে হাসপাতাল তেকে ছেড়ে দেওয়া হতে পারে। যা শুনে উচ্ছ্বসিত হয়ে ওঠেন অমিতাভের ভক্তরা। 

আরও পড়ুন  : পাকিস্তানি গোয়েন্দা সংস্থা ISI-র সঙ্গ যোগ শাহরুখ-গৌরীর? দাবি বিজেপির, ছবি ভাইরাল

তবে ওই খবর একেবারেই সঠিক নয় বলে স্পষ্ট জানিয়ে দেন অমিতাভ বচ্চন। হাসপাতাল থেকে ট্যুইট করে বিগ বি জানান, তাঁর করোনা টেস্টের রিপোর্টে নেগেটিভ এসেছে বলে যে খবর ছড়ায়, তা মিথ্যে এবং অসংশোধিত।

দেখুন কী লিখলেন বিগ বি…

 

সম্প্রতি করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন অমিতাভ বচ্চন। বিগ বি-র সঙ্গে জুনিয়র বচ্চনের করোনা টেস্টের রিপোর্টও পজিটিভ আসে। তাঁদের দুজনকেই ভর্তি করা হয় মুম্বইয়ের নানাবতী হাসপাতালে। তবে অমিতাভ এবং অভিষেকের শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানানো হয়। এদিকে অমিতাভ এবং অভিষেকের করোনা টেস্টের রিপোর্ট পজিটিভ আসার পর ঐশ্বর্য এবং আরাধ্যাও কোভিডে আক্রান্ত হন বলে জানা যায়।

প্রথমে তাঁদের বাড়িতে রেখেই চিকিতসা করানো হবে বলে ট্যুইট করে জানান অভিষেক বচ্চন। পরে ঐশ্বর্য রাইয়ের শ্বাসকষ্ট শুরু হলে, তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ঐশ্বর্যর সঙ্গে আরাধ্যাকেও ভর্তি করা হয় হাসপাতালে। বিএমসির তরফে এরপর জানানো হয়, ঐশ্বর্য এবং আরাধ্যা দুজনের অবস্থাই স্থিতিশীল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মিথ্যা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, নিশানা বাবুলের, Babul Supriya attacks Mamata Banerjee

Thu Jul 23 , 2020
নবান্ন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আক্রমণ নবান্নে করা সাংবাদিক সম্মেলন থেকে কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি প্রশ্ন করেছিলেন, কেন্দ্র কী সাহায্য করেছে রাজ্যকে। তিনি বলেছিলেন রাজ্য ভেবেছিল অন্তত ১০ হাজার ভেন্টিলেটর মেশিন পাবে। অক্সিজেন সিলিন্ডার, মাস্ক, পিপিই কথাও তুলে ধরেছিলেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যা দিয়েছিলেন তা কিছুই […]

Breaking News

Recent Posts