প্রিপেড রিচার্জে ৬জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে এয়ারটেল | Airtel To Offer Free 6GB 4G Data For Prepaid Recharge Plans That Costs More Than Rs. 219

News

lekhaka-Satyaki bhattacharyya

|

সম্প্রতি প্রিপেড রিচার্জে অতিরিক্ত ডেটা দিচ্ছে এয়ারটেল। ২১৯ টাকা বা তার বেশি রিচার্জ করলে গ্রাহকদের এই সুবিধা দিচ্ছে গুরুগ্রামের কোম্পানিটি। কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে আপাতত নির্বাচিত গ্রাহকদের এই সুবিধা দেওয়া হবে। অফারের শর্তাবলী পেজে এয়ারটেল জানিয়েছে শুধুমাত্র মাই এয়ারটেল অ্যাপ থেকে রিচার্জ করলেই এই সুবিধা মিলবে। এই অফারে নির্বাচিত গ্রাহকদের রিচার্জের পরে ৬জিবি পর্যন্ত অতিরিক্ত ডেটা দেবে এয়ারটেল। বিশেষ কুপন রিডিম করে এই ডেটা ব্যবহার করা যাবে। এই কুপনগুলি ৮৪ দিন পর্যন্ত বৈধ থাকবে।মাই এয়ারটেল অ্যাপে ‘মাই কুপন’ বিভাগে গিয়ে এই কুপন রিডিম করা যাবে।

প্রিপেড রিচার্জে ৬জিবি অতিরিক্ত ডেটা দিচ্ছে এয়ারটেল

কোন কোন রিচার্জে এই সুবিধা পাওয়া যাবে?

এয়ারটেল জানিয়েছে ২১৯ টাকা, ২৪৯ টাকা, ২৭৯ টাকা, ২৯৮ টাকা ও ৩৯৮ টাকা রিচার্জে দুটি ১জিবি ভাউচার পাওয়া যাবে। এই দুই কুপনের ভ্যালিডিটি ২৮ দিন। যে দিন এই কুপন রিডিম হবে সেই দিন রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত অতিরিক্ত ডেটা বৈধ থাকবে।

৩৯৯ টাকা ৪৪৯ টাকা ও ৫৫৮ টাকা প্ল্যানের সঙ্গে মিলবে চারটি করে ১জিবি ডেটার ভাউচার। এই সব ভাউচারের ভ্যালিডিটি ৫৬ দিন করে।

অন্যদিকে ৫৯৮ টাকা রিচার্জের সঙ্গে মিলবে ছয়টা ১জিবি ভাউচার। এই সব ভাউচারগুলি ৮৪ দিন বৈধ থাকবে।

কোম্পানির তরফ থেকে জানানো হয়েছে সব গ্রাহককে এই সুবিধা দেওয়া হবে না। কোন কোন গ্রাহক এই অফারের আওতায় আসবে তা কোম্পানির তরফ থেকে ঠিক করা হবে। যদিও কীভাবে এই গ্রাহকদের বাছাই করা হচ্ছে সেই বিষয়ে কোন মন্তব্য করেনি সুনীল মিত্তলের কোম্পানি। জানা যায়নি কতদিন এই অফার চলবে।

Best Mobiles in India

  • 92,999

  • 17,999

  • 39,999

  • 29,400

  • 38,990

  • 29,999

  • 16,999

  • 23,999

  • 18,170

  • 21,900

  • 14,999

  • 17,999

  • 42,099

  • 16,999

  • 23,999

  • 29,495

  • 18,580

  • 64,900

  • 34,980

  • 45,900


  • 17,999


  • 54,153


  • 7,000


  • 13,999


  • 38,999


  • 29,999


  • 20,599


  • 43,250


  • 32,440


  • 16,190



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মঙ্গলযান নিয়ে প্রশ্ন করায় ফাঁপরে! করিনাকে তেড়ে আক্রমণ নেট জনতার একাংশের

Fri Jul 24 , 2020
ভাইরাল হয়ে যায় ভিডিয়ো  Source link

You May Like

Breaking News