সেপ্টেম্বরেই সুপারহিট ম্যাচ! মুখোমুখি ব্রাজিল-আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদন: করোনাভাইরাসের কারণে মার্চ মাস থেকেই বন্ধ রয়েছে আন্তর্জাতিক ফুটবল। বিভিন্ন দেশে ঘরোয়া লিগ শুরু হলেও সেপ্টেম্বর মাস থেকে শুরু হয়ে যেতে পারে আন্তর্জাতিক ফুটবল। সেপ্টেম্বরেই সুপার ডুপার হিট ম্যাচটি হতে পারে। মুখোমুখি হতে পারে ব্রাজিল-আর্জেন্টিনা। এমনটাই জানাচ্ছে আর্জেন্টিনার পত্রিকা ‘ওলে’।

করোনভাইরাসের কারণে স্থগিত হয়ে গিয়েছে ইউরো কাপ এবং কোপা আমেরিকার মতো ফুটবলের মেগা টুর্নামেন্ট। জানা গিয়েছে ৮ অক্টোবর থেকে শুরু হবে২০২২ কাতার বিশ্বকাপের লাতিন আমেরিকা অঞ্চলের যোগ্যতা পর্বের ম্যাচ।

 

ওলে-র প্রতিবেদন অনুযায়ী ৩ থেকে ৮ সেপ্টেম্বর ইউরোপিয়ান নেশনস লিগের একাধিক ম্যাচ হওয়ার কথা রয়েছে। একই সময়ে প্রস্তুতি ম্যাচ খেলে বাছাইপর্বের জন্য নিজেদের প্রস্তুত রাখতে চায় আর্জেন্টিনা। অক্টোবরেই ইকুয়েডর এবং বলিভিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ রয়েছে আর্জেন্টিনার। তাই প্রস্তুতি ম্যাচ ব্রাজিলের বিরুদ্ধে খেলতে পারে আর্জেন্টিনা।

যদিও দুটো ম্যাচেই আর্জেন্টিনার হয়ে খেলতে পারবেন না লিওনেল মেসি।গত কোপা আমেরিকায় ব্রাজিলের বিরুদ্ধে সেমি ফাইনালে রেফারি এবং কনমেবলের সমালোচনা করায় তিন ম্যাচের জন্য নির্বাচিত হন লিওনেল মেসি। এমনকি তৃতীয় স্থান অধিকার করায় মেডেল নিতেও যাননি তিনি। তাই অক্টোবরে বিশ্বকাপের বাছাইপর্বের দুটি ম্যাচে আকাশি-সাদা জার্সিতে খেলতে পারবেন না মেসি।

 

আরও পড়ুন – ফুটবলের উন্নয়নে মহারাষ্ট্র- কেরলকে পেছনে ফেলে শীর্ষে বাংলা

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

তৃণমূলে ফেরার জল্পনা! দিল্লির বৈঠক ছেড়ে কলকাতায় পা দিয়েই মুখ খুললেন মুকুল রায়, Mukul Roy speaks about his returning in Kolkata from BJP’s Delhi meeting on 2021 Election.

Fri Jul 24 , 2020
বৈঠক শেষের আগেই দিল্লি ছাড়ায় জল্পনা ২০২১-এর রূপরেখা তৈরি করতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ। বুধবার থেকে বৈঠক শুরু হয়েছিল। মুকুল রায় দিল্লি পৌঁছে গিয়েছিলেন একদিন আগেই। দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা গিয়েছিলেন বুধবার। কিন্তু মুকুল রায় বুধবার কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতে বৈঠকের পরই দিল্লি ছাড়ার তোড়জোড় শুরু করেন। […]

Breaking News

Recent Posts