তৃণমূলে ফেরার জল্পনা! দিল্লির বৈঠক ছেড়ে কলকাতায় পা দিয়েই মুখ খুললেন মুকুল রায়, Mukul Roy speaks about his returning in Kolkata from BJP’s Delhi meeting on 2021 Election.

বৈঠক শেষের আগেই দিল্লি ছাড়ায় জল্পনা

বৈঠক শেষের আগেই দিল্লি ছাড়ায় জল্পনা

২০২১-এর রূপরেখা তৈরি করতে বঙ্গ বিজেপি নেতৃত্বকে দিল্লিতে তলব করেছিলেন অমিত শাহ। বুধবার থেকে বৈঠক শুরু হয়েছিল। মুকুল রায় দিল্লি পৌঁছে গিয়েছিলেন একদিন আগেই। দিলীপ ঘোষ, সায়ন্তন বসুরা গিয়েছিলেন বুধবার। কিন্তু মুকুল রায় বুধবার কৈলাস বিজয়বর্গীয়র বাড়িতে বৈঠকের পরই দিল্লি ছাড়ার তোড়জোড় শুরু করেন। বৃহস্পতিবারের বৈঠকে যোগ দেননি মুকুল।

কেন ফিরলেন কলকাতায়, ব্যাখ্যা মুকুলের

কেন ফিরলেন কলকাতায়, ব্যাখ্যা মুকুলের

শুক্রবার কলকাতা বিমানবন্দরে নেমে মুকুল রায় বলেন, পাঁচ-ছ’দিন ধরে বৈঠক বহবে আমি জানতাম না। কলকাতায় আমার একটা গুরুত্বপূর্ণ কাজ ছিল তাই ফিরতে হয়েছে। আমার রেটিনায় সমস্যা রয়েছে, একটা ইঞ্জেকশন নিতে হবে। সেই ডেট ঠিক করা ছিল আগে থেকেই। তাই আমাকে ফিরতে হল। এর মধ্যে কোনও জল্পনার অবকাশ নেই।

বিতর্কে ধামাচাপা দিতে মুকুল রায় কী বলেন

বিতর্কে ধামাচাপা দিতে মুকুল রায় কী বলেন

বিতর্কে ধামাচাপা দিয়ে মুকুল রায় বলেন, আর ন-মাস পরে নির্বাচন। তাই এর বাইরে ভাবার কোনও অবকাশ নেই। দল যে দায়িত্ব দেবে তা পালন করব। আমার বিশ্বাস এবার বাংলায় ক্ষমতা দখল করবে বিজেপি। এখন সেই কাজকে সাফল্যে রূপ দিতে হবে। আমরা সবাই একইসঙ্গে সেই কাজ করব।

মুকুলকে নিয়ে জল্পনা থামছেই না

মুকুলকে নিয়ে জল্পনা থামছেই না

কিন্তু একুশে জুলাইয়ের সমাবেশে মমতার আহ্বান, এরপর মুকুল রায়ের তড়িঘড়ি দিল্লি উড়ে যাওয়া। তারপর বৈঠক শেষ না করেই ফিরে আসা। বৈঠকে তাঁর যুক্তি খণ্ডনের পর স্বভাবতই তাঁর তৃণমূলে ফেরা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। এখন প্রশ্ন, বিতর্কে ধামাচাপা দেওয়ার চেষ্টাতেই মুকুল রায় তাঁর ব্যাখ্যা দিলেন, নাকি সত্যই তিনি জানতেন না বৈঠকের সময়সীমা। জল্পনা থামছেই না।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

India-China Tension Latest News Update; India-China Tension, Indian Air Force (AIF), Rafale Fighter jets, AIF Commanders Conference | पश्चिमी और उत्तरी सीमा पर ताकत बढ़ाना, पूर्वी लद्दाख में जल्द से जल्द राफेल की तैनाती और नई तकनीक के इस्तेमाल पर फोकस

Fri Jul 24 , 2020
Hindi News National India China Tension Latest News Update; India China Tension, Indian Air Force (AIF), Rafale Fighter Jets, AIF Commanders Conference नई दिल्ली19 मिनट पहले कॉपी लिंक कमांडर्स कॉन्फ्रेंस में 29 जुलाई को मिलने वाले राफेल फाइटर जेट को अगले महीने तक जल्द से जल्द पूर्वी लद्दाख में तैनात […]

You May Like

Breaking News

Recent Posts