গড়বেতায় বিজেপি কর্মীদের তৃণমূলে যোদগান, BJP workers joins TMC in Gaebeta

তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

তৃণমূলের পতাকা ছিঁড়ে দেওয়ার অভিযোগ

২১ জুলাই বুথে বুথে তৃণমূলে পতাকা উত্তোলন হয়েছিল। বাদ যায়নি গড়বেতায় ১ নং ব্লকের ৮ নং অঞ্চলের ৯০ নং কুসুমডৌরি বুথও। দিনের বেলায় কর্মসূচি পালনের পর রাতে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা তৃণমূলের পতাকা ছিঁড়ে দেয় এবং শহিদ বেদি ভেঙে ফেলে বলে অভিযোগ।

তৃণমূলের প্রতিবাদ সভা

তৃণমূলের প্রতিবাদ সভা

শুক্রবার এলাকায় প্রতিবাদ সভা করে তৃণমূল। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক আশিস চক্রবর্তী। ছিলেন স্থানীয় নেতারাও।

গড়বেতায় বিজেপি থেকে তৃণমূলে যোগ

গড়বেতায় বিজেপি থেকে তৃণমূলে যোগ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গড়বেতা বিধানসভার অন্তর্গত জোগারডাঙার ১০ নং অঞ্চলের সক্রিয় বিজেপি সদস্য রহমত আলি সহ শতাধিক বিজেপি কর্মী সেই ঘটনা মেনে নিতে পারেননি। প্রতিবাদ জানিয়ে, তাঁরা তৃণমূলে যোগ দেন। দলবদলকারীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক আশিস চক্রবর্তী।

জঙ্গলমহল জুড়ে দলবদলের জোয়ার

জঙ্গলমহল জুড়ে দলবদলের জোয়ার

গত বেশ কিছুদিন ধরে কোনও সময় ঝাড়গ্রাম, কোনও সময় গোপীবল্লভপুরে তৃণমূলের তরফে দলবদলের জোয়ার এসেছে। সেখানে বিজেপি যতই রাজনৈতিক সক্রিয়তা বৃদ্ধি করছে, ততই বিজেপি নেতা, কর্মী, সমর্থক গেরুয়া পতাকা ছেড়ে ঘাসফুল প্রতীক বেছে নিচ্ছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Lockdown : সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনই ভিড় উধাও বাজার থেকে

Sat Jul 25 , 2020
Lockdown : সাপ্তাহিক লকডাউনের প্রথম দিনই ভিড় উধাও বাজার থেকে Source link

You May Like

Breaking News

Recent Posts