
মৌসুমী অক্ষরেখা ও ঘূর্ণাবর্ত রয়েছে রাজ্যের ওপর
রাজ্যে শান্তিনিকেতন, হলদিয়ার ওপর দিয়ে গিয়েছে সক্রিয় মৌসুমী অক্ষরেখা। অন্যদিকে ঘূর্ণাবর্তটি অবস্থান করছে ঝাড়খণ্ড এবং সন্নিহিত এলাকায়।

উত্তরবঙ্গের আবহাওয়া
আগামী ২৪ ঘন্টায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই উত্তরবঙ্গের কোনও জেলার জন্য। পরবর্তী ২৪ ঘন্টায় অর্থাৎ সোমবার উত্তরবঙ্গের সবকটি জেলার কোনও না কোনও অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

দক্ষিণবঙ্গের আবহাওয়া
শনিবার পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান ও বীরভূমের কোনও কোনও জায়গায় ভারী বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে। পরবর্তী ২৪ ঘন্টার দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে।

উত্তর ও দক্ষিণবঙ্গের বিভিন্ন শহরের সর্বনিম্ন তাপমাত্রা( ডিগ্রি সেলসিয়াস)
আসানসোল ২৪.৬
বাঁকুড়া ২৫.৫
ব্যারাকপুর ২৬.১
বর্ধমান ২৫
ক্যানিং ২৬
কোচবিহার ২৬.১
দার্জিলিং ১৫.৪
দিঘা ২৬.৫
কলকাতা ২৬.২
মালদহ ২৬.৫
পুরুলিয়া ২৪
শিলিগুড়ি ২৪.৫
শ্রীনিকেতন ২৫.৩
