মেডিকেলে করোনা রোগীদের পরিষেবার নামে তোলাবাজির অভিযোগ চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদন: করোনা রোগীদের পরিষেবার নামে কার্যত লুটপাট চলছে খাস শহরে। অভিযোগ, ভর্তি থাকা করোনা আক্রান্ত রোগীদের কাছে জল, খাবার, কাগজপত্র পৌঁছে দিতে রীতিমতো তোলাবাজি চলছে কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বরে। অভিযোগ উঠেছে, অসহায়তার সুযোগ নিয়ে হাসপাতালের সুপার স্পেশালিটি ব্লক এবং গ্রিন বিল্ডিংয়ে করোনা এবং সারি উপসর্গ নিয়ে ভর্তি হওয়া রোগীর আত্মীয়দের কাছ থেকে অকারণেই টাকা নিচ্ছেন চুক্তিভিত্তিক চতুর্থ শ্রেণির কর্মীরা। তাঁদের আবার রেটও বাঁধা। 

ভুক্তভোগী রোগীর পরিবারের লোকেরা বলছেন, আলাদা আলাদা কাজের জন্য আলাদা আলাদা চার্জ। জলের বোতল পৌঁছে দিতে ৫০ থেকে ২০০ টাকা। সুপার স্পেশালিটি ব্লকে রোগীর বেডে ৫ লিটারের জলের বোতল পৌঁছে দেওয়ার জন্য ৫০০ টাকাও নেওয়া হয়েছে বলেও অভিযোগ। 

আরও পড়ুন: ৩৬ ঘণ্টার মধ্যে ঠাকুরবাড়িতে চুরির কিনারা করল পুলিস, ধৃত ৩

এখানেই শেষ নয়, জামাকাপড়, গামছা, তোয়ালে, সাবান, তেল পৌঁছে দিতে ২০০ টাকা। মোবাইল চার্জার কিংবা অন্য প্রয়োজনীয় কিছু পৌঁছে দেওয়ার জন্য লাগছে ৫০ থেকে ২০০ টাকা। রোগী  কেমন আছেন? বেডে গিয়ে কথা বলে পরিবার পরীজনকে জানাতে ২০ টাকা থেকে ১০০ টাকা। অ্যাম্বুলেন্স থেকে নামিয়ে ওয়ার্ডের ভিতর দিয়ে কোভিড আক্রান্তকে বেড পর্যন্ত নিয়ে যেতে কখনও কখনও ৫০০ টাকা থেকে ২০০০ টাকা পর্যন্ত।

অভিযোগ পৌঁছেছে করোনা আক্রান্ত ওয়ার্ড এবং সারি ওয়ার্ডে কাজ করা চিকিৎসকদের কাছেও। অভিযোগ জানানো হয়েছে, হাসপাতাল আধিকারিকদের কাছে। সুপারের অফিসে গিয়েও রবিবার কয়েকজন রোগীর আত্মীয় অভিযোগ জানালেন যে, আর টাকা দেওয়ার মতো ক্ষমতা তাঁদের নেই। 



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

‘ভারতে যোগ দেওয়ার দাবি তুলবেন পাক অধিকৃত কাশ্মীরের মানুষ, বদলে যাবে ওদের ভাগ্য’

Sun Jun 14 , 2020
নিজস্ব প্রতিবেদন: কাশ্মীরের ৩৭০ ধারা বিলোপ হয়েছে। এবার পাক অধিকৃত কাশ্মীরের ভাগ্যও বদলে যাবে। ভিডিয়ো কন্ফারেন্সে জম্মু ‘জন সংবাদ সমাবেশ’-এ এমনটাই বললেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। আরও পড়ুন-আরও খারাপে পৌঁছবে দিল্লি, আশঙ্কায় হাসপাতাল ছেড়ে আগাম ২০ হাজার বেডের ব্যবস্থা হোটেলে अब मौसम बदल चुका है, हमारे चैनल मुजफ्फराबाद-गिलगित का तापमान यानी […]

Breaking News

Recent Posts