জ্যোতিপ্রিয় মল্লিক পালিয়ে বাঁচতে পারবেন না, হুঁশিয়ারি রাজু বন্দ্যোপাধ্যায়ের , Jyotipriya Mallick can’t escape from cases, warns BJP leader Raju Banerjee

শনিবার রাতে গ্রেফতার বিজেপি নেতা

শনিবার রাতে গ্রেফতার বিজেপি নেতা

চোরাচালানে জড়িত থাকার অভিযোগে বিজেপি নেতা রাজেন্দ্র সাহাকে শনিবার রাতে গ্রেফতার করে পুলিশ। ২০১৯ সালে বিজেপি নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগও উঠেছিল বলে জানা গিয়েছে।

বসিরহাটের এসপির অফিস ঘেরাও বিজেপির

বসিরহাটের এসপির অফিস ঘেরাও বিজেপির

বিজেপির অভিযোগ এই গ্রেফতারের পিছনে রয়েছে হাড়োয়া ধর্ষণ কাণ্ডের প্রতিবাদ। তাঁদের দাবি হাড়োয়া গণধর্ষণ কাণ্ডে প্রথম থেকেই সরব হয়েছিলেন রাজেন্দ্র। সেই কারণেই শাসকদলের নির্দেশে তাঁকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাজেন্দ্র সাহার মুক্তির দাবিতে এলাকায় যান বিজেপি নেতা রাজু বন্দ্যোপাধ্যায়।

জ্যোতিপ্রিয় মল্লিককে হুঁশিয়ারি

জ্যোতিপ্রিয় মল্লিককে হুঁশিয়ারি

রাজু বন্দ্যোপাধ্যায় বলেন, যিনি হুমকির এফআইআর করছেন, তাঁকেই গ্রেফতার করা হয়েছে। অভিযোগের ভিত্তি না শুনে তাঁকেই গ্রেফতার কথা হয়েছে বলে অভিযোগ করেছেন রাজু বন্দ্যোপাধ্যায়। তাঁর অভিযোগ রাজ্যের একলক্ষ চুয়াত্তর হাজার কর্মীকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। তাঁর অভিযোগ, বাংলাদেশের সঙ্গে তৃণমূলের যোগাযোগ রয়েছে। তাঁর অভিযোগ জ্যোতিপ্রিয় মল্লিকও পাচারের কাজে যুক্ত রয়েছেন। তিনি বলেন, আট মাস সময় রয়েছে। তারপর জ্যোতিপ্রিয় মল্লিক পালিয়ে বাঁচতে পারবেন না। তিনি আরও বলেন ক্ষমতায় আসলে ১ মিনিটে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে নেওয়া হবে।

আটক রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন

আটক রাজু বন্দ্যোপাধ্যায় সহ বেশ কয়েকজন

বিক্ষোভ তুলতে ঘটনাস্থলে যায় পুলিশ। কিন্তু বিক্ষোভকারীরা অনড় থাকায় রাজু বন্দ্যোপাধ্যায়-সহ বেশ কয়েকজনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

बंगाल में फिर 24 घंटे में मिले 2341 लोग कोरोना पॉजिटिव, 40 लोगों की हुई मौत

Sun Jul 26 , 2020
कोलकाता। पश्चिम बंगाल में महामारी कोरोना वायरस का संक्रमण बढ़ता जा रहा है। रविवार को राज्य स्वास्थ्य विभाग की ओर से जारी हेल्थ बुलेटिन में बताया गया है कि 24 घंटों के दौरान 2341 लोग इस महामारी की चपेट में आए हैं जो चिंता की बात है। हालांकि राहत की […]

You May Like

Breaking News

Recent Posts