Airtel: এবার সম্পূর্ণ ফ্রি-তেই 1GB ডেটার অফার, আসরে ফের Airtel – airtel offering 1gb free data for 3 days to selected users

হাইলাইটস

  • রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, 48 এবং 49 টাকার রিচার্জ যাঁরা করবেন তাঁরাই এই সুবিধা ভোগ করতে পারবেন।
  • সেই সব গ্রাহকদের ফোনে SMS পাঠানো হবে Airtel-এর তরফে।
  • আর সেখান থেকেই এই সুবিধা ভোগ করতে পারবেন Airtel গ্রাহকরা।

এই সময় ডিজিটাল ডেস্ক: প্রতিযোগিতা চলছে। চলছে সেয়ানে-সেয়ানে টক্করও। আর এরই মাঝে বাজারের বাকি সব টেলিকম সংস্থাকে টেক্কা দিল Airtel। পছন্দমাফিক কিছু গ্রাহককে এবার বিনামূল্যেই 1GB ডেটা অফার করতে শুরু করল Airtel।

তবে Reliance Jio-র ফ্রি ডেটা অফারের থেকে Airtel-এর এই অফার বেশ কিছুটা আলাদা। সচরাচর Jio সরাসরিই গ্রাহককে ফ্রিতে ডেটা উপভোগ করার সুযোগ দেয়। কিন্তু Airtel-এর এই অফার মিলবে একটি নির্দিষ্ট রিচার্জের উপরেই ভিত্তি করে। মূলত 100 টাকার কমের রিচার্জ প্ল্যানগুলিতেই দেওয়া হবে এই সুবিধা। এই 1GB ডেটার ভ্যালিডিটি তিন দিন অবধি থাকবে।

Airtel-এর তরফে এই অফার সম্পর্কে বলা হচ্ছে যে, বাছাই করা কিছু গ্রাহককেই মূলত 1GB-র ডেটা অফার করা হবে। কিন্তু কী ভাবে? রিপোর্ট অনুযায়ী জানা গিয়েছে যে, 48 এবং 49 টাকার রিচার্জ যাঁরা করবেন তাঁরাই এই সুবিধা ভোগ করতে পারবেন। সেই সব গ্রাহকদের ফোনে SMS পাঠানো হবে Airtel-এর তরফে। আর সেখান থেকেই এই সুবিধা ভোগ করতে পারবেন Airtel গ্রাহকরা।

মূলত ট্রায়াল বেসিসেই নতুন এই অফার নিয়ে এসেছে Airtel। অর্থাৎ কম টাকার রিচার্জেই মিলবে 1GB-র ডেটা অফার। বেশি দামে এক্কেবারেই নয়। বেশি দাম বলতে, 100 টাকার উপরে রিচার্জে কখনই পাবেন না এই অফার।

আরও পড়ুন: 5GB ইন্টারনেটের সঙ্গে বিনামূল্যেই 4 ঘণ্টারও বেশি টকটাইম, একগুচ্ছ 4G অফার নিয়ে হাজির BSNL

যদিও Airtel-এর এই প্ল্যান যে, Jio-কেই অনুসরণ করে তা আর বলার অপেক্ষা রাখে না। কারণ দেশজুড়ে লকডাউন শুরু হতেই Jio গ্রাহকদের বিনামূল্যে 2GB করে ডেটা অফার করতে শুরু করেছিল। বাছাই করা গ্রাহকেরাই প্রতি মাসে সেই অফার পাচ্ছিলেন। তবে এই অফারের ভ্যালিডিটি ছিল চার দিন অবধি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

Bharat Electronics Ltd records a consolidated net profit of ~Rs47cr in Q1FY21

Mon Jul 27 , 2020
Bharat Electronics announced its Q1FY21 results on July 27, 2020. Consolidated net revenue of Bharat Electronics Ltd in Q1FY21 stood at Rs1,675.59cr, which declined by 21.13% yoy from Rs2,124.5cr in Q1FY20. EBITDA stood at Rs146.08cr in Q1FY21 which decreased by 58.86% yoy. For Q1FY20, it had posted EBITDA of Rs355.08cr. […]

You May Like

Breaking News

Recent Posts