Coronavirus Disease in World Live Updates: Coronavirus Outbreak Death Latest News In World Live Updates In Bangali – করোনার গ্রাসে বিশ্ব LIVE: আশঙ্কা বাড়িয়ে চিনে একদিনে আক্রান্ত ৫৭

–এ পর্যন্ত গোটা বিশ্বে মোট ৭৯ লক্ষ ৮৪ হাজার ৪৩২ জন মানুষ এই রোগে আক্রান্ত হয়েছেন। মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৩৫ হাজার ১৭৭ জন করোনা রোগীর। পাশাপাশি সুস্থ হয়ে গিয়েছেন ৪১ লক্ষ ৪ হাজার ৩৭৩ জন।

–নতুন করেকরোনা সংক্রমণ বাড়তে থাকায় বেজিংয়ে আরও ১০ টি এলাকায় চালু হল লকডাউন।

–আক্রান্তের পাশপাশি বিশ্বে বাড়ছে সুস্থতার সংখ্যাও। সর্বশেষ রিপোর্ট অনুসারে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ লক্ষ ৪ হাজার ৩৭৩রোগী।

-আশঙ্কা বাড়িয়ে চিনে নতুন করে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ল ৫৭ জনের দেহে। এপ্রিল থেকে দৈনিক হিসেবে যা এখনও পর্যন্ত সর্বোচ্চ। জানা গিয়েছে, দক্ষিণ বেজিংয়ের একটি মাংস ও আনাজের বাজার থেকেই নতুন করে সংক্রমণ ছড়িয়েছে। গত কালই ওই বাজার ও তার আশপাশের ১১টি আবাসিক অঞ্চল সিল করা হয়েছে।

-পাকিস্তানের স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সে দেশে করোনায় মৃত্যু হয়েছে ৮০ জনের। সংক্রমিত সাত হাজারের কাছাকাছি। দৈনিক রেকর্ড অনুযায়ী এখনও পর্যন্ত যা সর্বাধিক।

-ইরানেও প্রথম করোনায় দৈনিক মৃত্যু একশো ছাড়াল।

-করোনা সংক্রমণে এখনও বিশ্বে এক নম্বর জায়গায় রয়েছে আমেরিকার। আগামী শনিবারই সমর্থকদের নিয়ে সাড়ম্বরে প্রচারসভার প্রস্তুতি নিচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। এ দিকে, হলে কী হবে, ওকলাহামার টুলসায় ট্রাম্পের প্রচারের জন্য তৈরি ১৯ হাজার আসনের সভাকক্ষ।

-ন্যাশনাল হেলথ কমিশনের দাবি, আক্রান্তদের মধ্যে ৩৬ জনই সংক্রামিত হয়েছেন বেজিংয়ের মধ্যে থেকেই। আরও দু’টি অভ্যন্তরীণ সংক্রমণের খবর মিলেছে উত্তর-পূর্বের লিয়াওনিং প্রদেশ থেকে। সেই দু’জনের সঙ্গে বেজিংয়ের আক্রান্তদের যোগসূত্র মিলেছে। বাকিরা বিদেশ থেকে সংক্রমণ নিয়ে চিনে ফিরেছেন।

-বেজিংয়ে বন্ধ করে দেওয়া হয়েছে প্রাইমারি স্কুল। খেলাধূলা, একসঙ্গে খেতে যাওয়া বা পর্যটন একেবারে বন্ধ।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

মাথায় চোট নিয়ে ৩ ঘণ্টা স্ট্রেচারে বসে রইলেন রোগী, বেড নেই বলে ফেরাল SSKM!

Mon Jun 15 , 2020
৩ ঘণ্টা পর্যন্ত বসিয়ে রাখার পর কেন বেড নেই একথা বলা হল? কেন আগেই বা হল না? তা নিয়ে প্রশ্ন তুলেছে রোগীর পরিবার।  Source link

You May Like

Breaking News

Recent Posts