Fuel price rate in India: শনিবারও অপরিবর্তিত জ্বালানির দাম, কলকাতায় কত? – diesel, petrol remain stable; check rates here

এই সময় ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই মাত্রাতিরিক্ত হারে বেড়েছে ডিজেলের দাম। প্রথা অনুযায়ী দেশে পেট্রলের দাম বেশি থাকে ডিজেলের থেকে। কিন্তু দিনকয়েক আগে প্রথমবার দিল্লিতে পেট্রলের থেকে দামি হয়ে যায় ডিজেল। সেই অবস্থাই বজায় ছিল বেশ কয়েকদিন ধরে। বৃহস্পতিবার দিল্লিবাসীকে স্বস্তি দিতে সুরাহার পথ বের করেন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভ্যাট কমিয়ে এক ধাক্কায় রাজধানীতে ডিজেলের দাম লিটারে ৮ টাকারও বেশি কমিয়ে দেন তিনি। বৃহস্পতিবার ও শুক্রবার বাকি মেট্রো শহরগুলিতে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই ছিল। সেই ধারাই বজায় থাকে শনিবারেও।

দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল ঘোষণা করেছিলেন ডিজেলের উপর থেকে ভ্যাট কমিয়ে নেওয়া হচ্ছে। এর ফলে বেশ কিছুদিন পেট্রলের থেকে দামি থাকার পর অবশেষে রাজধানীতে দাম অনেকটাই কমল ডিজেলের। এখন আবারও পেট্রলের থেকে সস্তা ডিজেল। তবে শনিবার বাকি মেট্রো শহরগুলিতে জ্বালানির দাম অপরিবর্তিতই রয়েছে।

দিল্লিতে আবার পেট্রলের থেকে সস্তা ডিজেল, কলকাতায় জ্বালানির দাম কত?

কেজরিওয়াল ঘোষণা করেন, ডিজেলের ভ্যালু অ্যাডেড ট্যাক্স কমিয়ে ১৬.৫ শতাংশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতদিন পর্যন্ত দিল্লিতে ডিজেলের উপর VAT দিতে হত ৩০ শতাংশ। ভ্যাট কমানোর ফলে রাজধানীতে এক ধাক্কায় লিটারে ৮.৩৬ টাকা সস্তা হয়ে যায় ডিজেল। দিল্লিতে ডিজেলের দাম লিটারপিছু ৮১.৯৪ টাকা। যা পেট্রলের থেকে (লিটারে ৮০.৪৩ টাকা) ছিল অনেকটাই বেশি। কিন্তু শুক্রবার দিল্লিতে লিটারপিছু ডিজেলের দাম কমে হয়েছে ৭৩.৫৬ টাকা। শনিবার দেশের চারটি মেট্রো শহরে পেট্রল ও ডিজেলের দাম অপরিবর্তিতই থাকল।

চার মেট্রো শহরে লিটারপিছু পেট্রল ও ডিজেলের দাম কী, তা দেখে নেওয়া যাক একনজরে…

শহর পেট্রলের দাম (₹/লিটার) ডিজেলের দাম (₹/লিটার)
কলকাতা 82.10 77.04
দিল্লি 80.43 73.56
মুম্বই 87.19 80.11
চেন্নাই 83.63 78.86

VAT কমালেন কেজরি, দিল্লিতে ডিজেল লিটারে ৮ টাকা সস্তা! বাকি মেট্রো শহরে দাম কত?

এ দিকে, পরপর দু দিন ডিজেলের দাম বাড়লেও অন্যান্য মেট্রো শহরে সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবারের পর শুক্রবারও আর বাড়েনি জ্বালানির দাম। এ দিন ডিজেল ও পেট্রলের দাম অপরিবর্তিত রাখারই সিদ্ধান্ত নেয় সরকারি তেল সংস্থাগুলি। চলতি মাসে ইতোমধ্যেই ১০ বার ডিজেলের দাম বেড়েছে। তবে টানা ৩২ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রলের দাম।

আজও অপরিবর্তিত পেট্রল-ডিজেলের দাম, কলকাতায় কত জেনে নিন…

জুন মাসে টানা ২১ দিন ধরে বেড়েই চলেছিল পেট্রল ও ডিজেলের দাম। প্রথা অনুযায়ী দেশে সাধারণত পেট্রলের দাম অনেকটাই বেশি থাকে ডিজেলের থেকে। তবে গত কয়েকদিনে দেশে নজির সৃষ্টি করেছে ডিজেলের দাম। আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম কিছুটা বেশি ছিল। সব মিলিয়ে মাথায় হাত পড়েছে আম জনতার। ১৬ মার্চ থেকে টানা ৮২ দিন অপরিবর্তিত থাকার পর বেড়েই চলে পেট্রল-ডিজেলের দাম। ডিজেলের দাম অনেকটা বেড়ে যাওয়ায় বেসরকারি বাসের মালিকরা ভাড়া বাড়ানোর দাবি জানিয়েছেন।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

করোনা পরীক্ষার নামেও প্রতারণা! মনগড়া রিপোর্ট পাঠাল ভুয়ো অনলাইন সংস্থা, মৃত্যু প্রৌঢ়ের

Sat Aug 1 , 2020
অয়ন ঘোষাল:  অনলাইনে সার্চ করে পাওয়া গিয়েছিল ওয়েবসাইটের খোঁজ। শরীরে উপসর্গ থাকায় নমুনা পরীক্ষার জন্য যোগাযোগ করেছিলেন, বিশ্বাস করে আগেই অনলাইন ট্রানজাকশন করেছিলেন আট হাজার টাকা। নমুনা সংগ্রহ করতে বাড়িতে লোক এসেছিল বটে, নির্দিষ্ট দিনে অনলাইনে দেখেছিলেন নিজের রিপোর্ট! কিন্তু সবটাই ভুয়ো, মনগড়া। আর যতক্ষণে এসব হল, শরীরে আরও জাঁকিয়ে […]

You May Like

Breaking News

Recent Posts