বিজেপিকে হারাতে বিক্ষুব্ধদেরও কমিটিতে! রত্নাকরদের বাল্মিকী হওয়ার সুযোগ মমতার , Mamata Banerjee builds a committee for Jalpaiguri districts with agitators before 2021

বিক্ষুব্ধদের নিয়ে কমিটি জলপাইগুড়িতে

বিক্ষুব্ধদের নিয়ে কমিটি জলপাইগুড়িতে

জলপাইগুড়ি জেলায় বিজেপিকে ঠেকাতে বিক্ষুব্ধদের নিয়ে কমিটি গঠন করে জেলা সভাপতি বুঝিয়ে দিলেন আসন্ন নির্বাচনে তাঁরা নিজেদের মধ্যে গন্ডগোল শিকেয় তুলে কাঁধে কাঁধ দিয়ে লড়তে চান। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে বিক্ষুব্ধদের কমিটিতে জায়গা দেওয়া হয়, জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী অমত করেননি।

কমিটিতে বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও

কমিটিতে বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও

শুক্রবার সাংবাদিক বৈঠক করে জানান হয় ৬৬ জনের কমিটি করা হয়েছে। এই কমিটিতে বিক্ষুব্ধদেরও সমান গুরুত্ব দেওয়া হয়েছে। খোদ সভাপতির বিরুদ্ধে বিদ্রোহ করা মোহন বসুকেও গুরুত্ব দেওয়া হয়েছে নতুন কমিটিতে। এই কমিটিতে আছে আরও অনেক বিক্ষুব্ধ ও শোকজ হওয়া নেতারাও।

কারা আছেন এই তৃণমূলের জেলা কমিটিতে

কারা আছেন এই তৃণমূলের জেলা কমিটিতে

তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটিতে বিক্ষুব্ধদের মধ্যে মোহন বসু ছাড়াও আছেন অমরনাথ ঝা, নিতাই কর প্রমুখ। আর শোকজ হওয়া নেতাদের মধ্যে রয়েছেন রাজেশ সিং, অরূপ দে প্রমুখ। নতুন জেলা কমিটিতে চেয়ারম্যান হয়েছেন খগেশ্বর রায়, জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী। কো অর্ডিনেটর মিতালি রায় ও চন্দন ভৌমিক। তৃণমূল যুব সভাপতির দায়িত্বে সৈকত চট্টোপাধ্যায়।

দস্যু রত্নাকরও ঋষি বাল্মিকী হয়েছিলেন, তাই...

দস্যু রত্নাকরও ঋষি বাল্মিকী হয়েছিলেন, তাই…

তৃণমূলের বিক্ষুব্ধদের কমিটিতে স্থান পাওয়া প্রসঙ্গে কোনও মন্তব্য করতে চাননি জেলা সভাপতি কিষণকুমার কল্যাণী। তিনি জানান, কোনও মন্তব্য করব না বিক্ষুব্ধদের স্থান পাওয়া নিয়ে। কারণ এই কমিটি তৈরি করেছেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায়। দস্যু রত্নাকরও ঋষি বাল্মিকী হয়েছিলেন। তাই আমরা সবাইকে সুযোগ দিচ্ছি, এটুকু শুধু বলতে পারি।

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Next Post

hathras protest: Hathras horror: যন্তরমন্তরের প্রতিবাদে শামিল কেজরি, প্রিয়াঙ্কা গেলেন বাল্মীকি মন্দিরের প্রার্থনায় - hathras horror: delhi cm arvind kejriwal joins protest at jantar mantar; priyanka attends prayer meet at valmiki temple

Fri Oct 2 , 2020
এই সময় ডিজিটাল ডেস্ক: উত্তরপ্রদেশের হাথরস গণধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে ফের একবার প্রতিবাদে সোচ্চার হল দিল্লি। যন্তরমন্তর চত্বর ভরে গেল কয়েক’শো প্রতিবাদীর সমাবেশে। কে ছিলেন না সেখানে! রাজনীতিক থেকে সমাজকর্মী। মহিলা থেকে পড়ুয়া– সমাজের সকল স্তরের মানুষ মিলিত কণ্ঠে প্রতিবাদে গর্জে উঠেছেন। চরম বর্বরতার শিকার হাথরসের দলিত তরুণীর সুবিচার দাবি […]

You May Like

Breaking News

Recent Posts