
তৃণমূলের দলীয় কার্যালয়ের উদ্বোধন
বাঁকুড়ার ওন্দা বিধানসভার অন্তর্গত কল্।যাণী অঞ্চলের লেদাসন গ্রামে ছিল দলীয় কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠান। সেখানে হাজির ছিলেন জেলার মন্ত্রী শ্যামল সাঁতরা, জেলা তৃণমূল সভাপতি শুভাশিস বটব্যাল-সহ ওন্দার তৃণমূল নেতৃত্ব।

৫০০ পরিবারের প্রায় ২০০০ কর্মী সমর্থকের যোগদান তৃণমূলে
ওই অনুষ্ঠানে বিজেপি ও সিপিএম-এর ৫০০ পরিবারের প্রায় ২০০০ কর্মী সমর্থক তৃণমূলে যোগ দেন।

খুশি তৃণমূল নেতৃত্ব
বিরোধী শিবির থেকে এই বড় যোগদানে খুশি তৃণমূল নেতৃত্ব। জেলার মন্ত্রীকে বলতে শোনা যায়, অসময়ে বিজেপি সাংসদদের পাশে পাওয়া যায় না, সাধারণ মানুষ তা দেখেছেন, বুঝেছেন। আর উপকার যে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই পাওয়া যায় তাও মানুষ বুঝেছেন। ফলে এই যোগদান।

প্রতিক্রিয়া মেলেনি বিরোধী শিবির থেকে
এই দলবদল নিয়ে বিজেপি কিংবা সিপিএম থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
